মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে মাথায় চোট পাওয়াতে রোববারের এই ম্যাচের একাদশে নেই নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
অজিদের প্রথমবার হোয়াইটওয়াশ করার সম্ভাবনার ম্যাচে একাদশে দুটি বদল এনেছে বাংলাদেশ। মিরাজের জায়গায় এসেছেন অফস্পিনার শেখ মাহেদী হাসান। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি। বিশ্রাম দেয়া হয়েছে পেসার নাহিদ রানাকে, তার বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশেও দুটি পরিবর্তন। বাদ পড়েছেন টান তিন ম্যাচে শূণ্যতে আউট হওয়া ওপেনার ম্যাথু শর্ট ও বিশ্রাম দেয়া হয়েছে পেসার নাথান এলিসকে। তাদের জায়গায় এসেছেন ওলি পিক ও বেন ডুয়ারশুইস।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ:
জশ ইংলিস (অধিনায়ক) ওলি পিক, জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, রাইলি মেরেডিথ, বেন ডুয়ারশুইস ও অ্যাডাম জাম্পা।


