বার্সার বিপক্ষে কোর্তোয়াকে পাচ্ছে না রিয়াল

বার্সার বিপক্ষে কোর্তোয়াকে পাচ্ছে না রিয়াল
রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জ্বরে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’ ম্যাচে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। রোববার ক্লাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

৩৪ বছর বয়সী কোর্তোয়া রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচটিতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে। ম্যাচের আগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল।

কোর্তোয়ার পরিবর্তে গোলপোস্ট সামলাবেন ২৭ বছর বয়সী আন্দ্রি লুনিন। সাম্প্রতিক মৌসুমগুলোতে কোর্তোয়ার নিয়মিত বিকল্প হিসেবে খেলেছেন তিনি। ২০২৪ সালে রিয়ালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লুনিন।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, জ্বরে আক্রান্ত হওয়ায় আজ রাতে লা লিগার দশম রাউন্ডে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন কোর্তোয়া। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ইলিয়া ভোলোশিনকে।

আরও পড়ুন

চলতি মৌসুমে লা লিগায় ইতোমধ্যে দুই ম্যাচে হেরেছে রিয়াল। রিয়াল বেতিস ও অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ওই পরাজয়ের পর চাপ নিয়েই এল ক্লাসিকোয় নামছে দলটি। অন্যদিকে, লিগে নিজেদের সব ম্যাচেই জিতেছে বার্সেলোনা।

আন্তর্জাতিক বিরতির পর থেকে অবশ্য রিয়ালের পারফরম্যান্সের উন্নতি হয়েছে। এ সময়ে কোর্তোয়াও দারুণ খেলেছেন। সপ্তাহের মাঝামাঝিতে আরবি লিপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ৪-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

ক্যাম্প ন্যুর ম্যাচে রিয়াল আরও পাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়রকে। ঘরোয়া প্রতিযোগিতায় চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad