Author: টাইমস স্পোর্টস

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলংকা সফরে গেছে বাংলাদেশ দল। আগামী ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের লংকা সফর। গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। ডাক পেয়েছেন ৬ অনভিষিক্ত ক্রিকেটার। গল টেস্ট দিয়েই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তার সাথে স্কোয়াডভুক্ত হয়েছেন অনভিষিক্ত ৬ ক্রিকেটার লাহিরু উদারা, থারিন্দু রথনায়েকে, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান র্তহনায়েকে ও ইশিথা ভিজেসুন্দারা। গল টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে আরো আছেন কুশাল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সূরিয়ার মতো নিয়মিত ক্রিকেটাররা। বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৫-২৭)।…

Read More

বয়সভিত্তিক দল, জাতীয় দল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ ৯ বছর নির্বাচকের দায়িত্ব সামলেছেন হান্নান সরকার। কিন্তু কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের চাকরি ছেড়ে দেন সাবেক এই ক্রিকেটার। তবে মাস চারেক যেতে না যেতেই আবারও বিসিবিতে ফিরছেন হান্নান। এবার অবশ্য কোচের ভূমিকায়। চলতি জুনেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন হান্নান। শনিবার রাতে নিজের ফেসবুক পেইজে এক ভিডিওর মাধ্যমে সাবেক এই নির্বাচক জানান, মূলত কোচিংয়ে ক্যারিয়ার এগিয়ে নেয়ার জন্যই বিসিবিতে ফিরছেন তিনি। কোচিংয়ের মাধ্যমে দেশের ক্রিকেটে অবদান রাখতে চান জানিয়ে সেই ভিডিওতে হান্নান বলেন, ‘নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসার কারণ যা ছিল,…

Read More

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত শনিবার শ্রীলংকার গলে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ১৭ জুন গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে আজ (রবিবার) প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। যেখানে দলের বাকি সবাই এলেও উপস্থিত ছিলেন না মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা  গেছে, জ্বরে ভুগছেন এই অলরাউন্ডার। গল টেস্টে জাতীয় দলের এই সহ-অধিনায়কের থাকা, না থাকা নিয়ে আছে শঙ্কা। কবে নাগাদ সেরে উঠতে পারেন, সেই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি টিম ম্যানেজমেন্ট। তবে আপাতত মিরাজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। গলের স্পিন বান্ধব উইকেটে মিরাজের অফস্পিন দারুণ কার্যকরী হতে পারে। সেই হিসেবে মিরাজকে একাদশে পেতে…

Read More

আগামী ১৭ জুন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের এই ম্যাচ দিয়েই বদলে যাচ্ছে ক্রিকেটের বেশকিছু নিয়ম। এর মধ্যে একটি বাউন্ডারি লাইনের ক্যাচ। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে বিভিন্ন উপায় বেছে নেন ফিল্ডাররা। অনেক ফিল্ডারই প্রায় ছক্কা হয়ে যাওয়া বলকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় লাইনের বাইরে গিয়ে ঠেকিয়ে দেন, এমনকি লাইনের বাইরে থেকে লাফিয়ে উঠে মাঠের ভেতর বল পাঠিয়ে নিজে ফেরত এসে আবার সেই ক্যাচ ধরেও ফেলেন। এসব জাগলিং ক্যাচের সাথে গেল এক দশকে ‘রিলে’ ক্যাচও উপহার দিয়েছেন অনেক…

Read More

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের ঠিক আগে তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও বিসিবি তাকে দায়িত্ব দিয়েছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। সেই যাত্রায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা বুঝিয়ে শুনিয়ে মত বদলান তার। অবশ্য পড়তি ফর্মের কারণে পরবর্তীতে নিজেই সরে দাঁড়ান টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে। ওয়ানডে আর টেস্টে শান্তকে অধিনায়ক রেখে টি-টোয়েন্টির দল বুঝিয়ে দেয়া হয় লিটন দাসকে। তবে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট ফিরে গেল তিন অধিনায়কের যুগে। শান্তকে সরিয়ে আচমকা সিদ্ধান্তে ওয়ানডের অধিনায়ক করা হলো মেহেদী হাসান মিরাজকে। বিকেলে জরুরি এক জুম মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নেন বিসিবির পরিচালকরা। শুক্রবার সকালে নতুন ওয়ানডে অধিনায়ক…

Read More