Author: টাইমস স্পোর্টস

বাংলাদেশের সর্বশেষ তিন টেস্টে নতুন বলে ভাগাভাগি করে বল করেছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। আগের তিন টেস্টে নতুন বল কাজে লাগাতে পারলেও চলতি গল টেস্টের তৃতীয় দিন খানিকটা নিষ্প্রভই ছিলেন নাহিদ। গলের ব্যাটিং সহায়ক উইকেটে গতির ঝড় তুললেও ১৬ ওভারে ৮০ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। নাহিদের এমন পারফরম্যান্সে অবশ্য খুব একটা চিন্তিত নন পেস বোলিং কোচ শন টেইট।সাবেক এই অজি পেসার বলছেন, নাহিদের মতো বোলারের এমন সাদামাটা পারফরম্যান্সের পর দর্শক কিংবা মিডিয়ার চাপ আসা স্বাভাবিক। তাই বোলিংয়ের টুকিটাকির পাশাপাশি নাহিদকে চাপ সামলানোও শেখাতে চান টেইট। গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে ৪ উইকেট ৩৬৮ রান…

Read More

দিনের খেলার তখন আরও ৮ ওভার বাকি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় নতুন বলটা তুলে দিলেন পেসার হাসান মাহমুদের হাতে। সেই ওভারেই গল টেস্টের তৃতীয় দিনের সেরা বলটা করলেন এই ডানহাতি পেসার। পাথুম নিসাঙ্কা বোল্ড হলেন তার দারুণ এক ইনসুইংগারে ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে। তৃতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮। বাংলাদেশ থেকে ১২৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে শ্রীলংকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে ৪৯৫ রানে গুটিয়ে দেয়ার পর দুই লংকান ওপেনার শুরু থেকেই হাত খুলে খেলেছেন। অভিষিক্ত লাহিরু উদারা ব্যক্তিগত ২৯ রানে তাইজুল ইসলামের হাতে ফিরতে ক্যাচে আউট হলেও অন্য প্রান্তে অটল ছিলেন নিসাঙ্কা। ঘরের…

Read More

নাঈম হাসানের বলে লেগ স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ছেন দীনেশ চান্দিমাল। বাংলাদেশো খানিকটা হাঁফ ছেড়ে বাঁচল পাথুম নিসাঙ্কার সাথে তার ১৫৭ রানের বড় জুটিটা ভাঙাতে। চার নম্বরে তখন ব্যাট করতে এলেন গলে নিজের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস। যাকে বিদায় দিতে বেশ কিছু আয়োজনও করেছে লংকান বোর্ড। মাঠে আসতেই বাংলাদেশ দল দুই সারিতে দাঁড়িয়ে গেল, তাকে গার্ড অফ অনার দিতে। এর আগের উল্লেখযোগ্য ঘটনা ওপেনার নিসাঙ্কার সেঞ্চুরি। বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে গল টেস্টের তৃতীয় দিন চা বিরতি পর্যন্ত শ্রীলংকা করেছে ২ উইকেটে ২৩৩। এখনও পিছিয়ে আছে ২৬২ রানে। গলের এই উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই…

Read More

শ্রীলংকা সফরে গিয়েই জ্বরে আক্রান্ত হন মেহেদী হাসান মিরাজ। ছিলেন না দলীয় অনুশীলনে। সেরে না ওঠায় খেলছেন না চলতি গল টেস্টেও। তবে বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন সুস্থ হয়ে দলের সাথে ড্রেসিংরুমে যোগ দিয়েছেন বাংলাদেশের এই সহ-অধিনায়ক। গলে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই মিরাজকে মাঠে দেখা গেছে। জ্বরের ধকল কাটিয়ে শুরু করেছেন অনুশীলন। জানা গেছে, কলম্বোতে দ্বিতীয় টেস্ট খেলার জন্য শারীরিকভাবে ফিট আছেন তিনি। গল টেস্টে মিরাজের অভাবটাও ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। তার বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। তবে ব্যাট হাতে প্রথম ইনিংস রানের খাতাই খুলতে পারেননি তিনি। সেই হিসেবে বলা যায়, মিরাজ ফিরলে একাদশে জায়গা হারাবেন…

Read More

গল টেস্টের প্রথম দিন ৪৩ রানেই নেই বাংলাদেশের প্রথম তিন উইকেট। চারে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরলেন মুশফিকুর রহিমকে সাথে নিয়ে। চতুর্থ উইকেটে গড়লেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৬৪ রানের জুটি। ম্যাচের মোড় ঘোরানো এই জুটির পথেই ১৯ মাস পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন শান্ত। তার ১৪৮ রানের ইনিংস থেমেছে বুধবার আসিথা ফার্নান্দোর বলে। দলের বিপর্যয়ে এমন ইনিংস খেলে প্রশংসায় ভাসছেন শান্ত। দিনের খেলা শেষে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও জানালেন, আঙুলে ব্যথা নিয়েই প্রায় দুই দিন ব্যাট করেছেন শান্ত। দলীয় অনুশীলনের প্রথম দিন আঙুলে ব্যথা পেলেও খেলা চালিয়ে গেছেন ব্যান্ডেজ পেঁচিয়ে। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে…

Read More

ভারত মহাসাগরের ঢেউয়ের কাঁধে চড়ে আসা ভেজা হাওয়ার ঝাঁপটা প্রতিদিন লাগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামের অদূরে শ্রীলংকার ইতিহাসের স্মারক হয়ে থাকা গল দূর্গের দেয়ালে। দুর্গ ছুঁয়ে আসা শীতল বাতাস ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। এ যেন অলিখিত এক নিয়ম, যার বাত্যয় ঘটার সুযোগ খুব একটা নেই। ঠিক তেমনি গলে বাংলাদেশের টেস্ট মানেই মুশফিকুর রহিমের চওড়া ব্যাট আর বড় রান। প্রকৃতির এক অমোঘ খেয়ালের সাথে এক পৃষ্ঠায় মুশফিককে বসানোতে অত্যুক্তি মনে হচ্ছে? এই মাঠে মুশফিকের ব্যাটিং পরিসংখ্যান, তার ইমপ্যাক্ট, খেলার ধরনের দিকে তাকালে অবশ্য সেসব স্বাভাবিকই মনে হবে। ষোড়শ শতাব্দীতে ব্যবসা করতে শ্রীলংকায় ঘাঁটি গড়া পর্তুগিজদের বানানো গল দুর্গের দখল সপ্তদশ শতাব্দীতে নেয় ডাচরা।…

Read More

আসিথা ফার্নান্দোর বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আলতো হাতের অফ ড্রাইভ। মিড অনে সামনে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ ধরে শান্তকে ফেরান বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস। গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার একমাত্র সাফল্য এটাই। দিনের শুরুতে শান্তর উইকেট হারালেও সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন দাসের বড় হতে থাকা জুটিতে ভর করে ৪ উইকেটে ৩৯০ রান তুলে লাঞ্চ ব্রেকে গিয়েছে বাংলাদেশ। ১৩৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করা শান্ত ইনিংস খুব বেশি টানতে পারেননি। আর ১২ রান যোগ করে ফিরতে হয় তাকে। ১৫ চার ও এক ছক্কায় ২৭৯ বলে ১৪৮ করেন এই বাঁহাতি…

Read More

২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেক। ১৬ বছরের সেই মুশফিকুর রহিম কদিন আগে পেরিয়েছেন ৩৮-এর ঘর। ২০ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়া্রে মুশফিক পোড় খেয়ে পরিণত হয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের কত বাঁকবদলের সাক্ষী তিনি। দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলে হয়েছেন সর্বোচ্চ রানের মালিকও। অপেক্ষায় আছেন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দোরগোড়ায়। সব মিলিয়ে বিদায়ের সুর শুনতে পাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। ক্যারিয়ারের প্রায় সায়াহ্নে এসে মুশফিক বলছেন, এখন যা হচ্ছে সবই তার কাছে স্পেশাল। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে  মুশফিক খেলেছিলেন ১৯১ রানের ইনিংস। এরপর ১৩ ইনিংসে ছুঁতে পারেননি কোনো ফিফটি। সর্বোচ্চ ইনিংস ছিল ৪০ রানের। টানা ব্যর্থতায় দলে জায়গা…

Read More

টসের সময় দুই দলের অধিনায়কই বললেন, উইকেটটা ব্যাটিংয়ের জন্য আদর্শ। গলের প্রথাগত স্পিন সহায়ক উইকেট নয়, সেটা সবার আগে মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা সকালের সেশনে যেভাবে আউট হলেন, উইকেট দিলেন তাতে যে কেউ শান্তর সাথে দ্বিমতও করতে পারেন। ৪৫ রানেই প্রথম তিন উইকেট পড়ে বাংলাদেশের। দুঃস্বপ্নের মতো সেই সকাল শেষে বাংলাদেশ লাঞ্চ ব্রেকে গিয়েছে শান্ত আর মুশফিকের ব্যাটে চড়ে। দিনের প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করে তিন উইকেটে ৯০ রান তুলেছে বাংলাদেশ। ওপেনার আনামুল হক বিজয় ঘরোয়া সার্কিটের রান মেশিন হলেও নতুন বলের সুইং-মুভমেন্টের সাথে এখনো যে তাল মিলিয়ে ব্যাট করতে…

Read More

দুইদিন ধরে জ্বরে ভুগছেন মেহেদী হাসান মিরাজ। একদিনও করতে পারেননি অনুশীলন। তাকে ছাড়াই গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) মাঠেও যাননি তিনি। মিরাজহীজ এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গল টেস্টের পাঁচদিন জুড়েই আছে বৃষ্টির সম্ভাবনা। গত রাত থেকেই থেমে থেমে হয়েছে বৃষ্টি। সকাল থেকেই গলে চলছে রোদ-মেঘের লুকোচুরি। সাত ব্যাটার, দুই স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন সহায়ক গলে নাঈম হাসান-তাইজুল ইসলাম জুটিকে দেখা যাবে। আছেন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। শ্রীলংকা দলে আছেন দুই অভিষিক্ত ক্রিকেটার লাহিরু উদারা…

Read More