নেই মিরাজ, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেই মিরাজ, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
Advertisement
Advertisement

দুইদিন ধরে জ্বরে ভুগছেন মেহেদী হাসান মিরাজ। একদিনও করতে পারেননি অনুশীলন। তাকে ছাড়াই গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) মাঠেও যাননি তিনি। মিরাজহীজ এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গল টেস্টের পাঁচদিন জুড়েই আছে বৃষ্টির সম্ভাবনা। গত রাত থেকেই থেমে থেমে হয়েছে বৃষ্টি। সকাল থেকেই গলে চলছে রোদ-মেঘের লুকোচুরি।

সাত ব্যাটার, দুই স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন সহায়ক গলে নাঈম হাসান-তাইজুল ইসলাম জুটিকে দেখা যাবে। আছেন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শ্রীলংকা দলে আছেন দুই অভিষিক্ত ক্রিকেটার লাহিরু উদারা ও সব্যসাচী স্পিনার থারিন্দু রথনায়েক।

আরও পড়ুন

গলের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও আজকের টেস্টের উইকেট বেশ শুষ্ক। টসের সময় অধিনায়ক শান্ত বলেছেন, ব্যাটিং সহায়ক উইকেট দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শ্রীলংকা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও জানান, টস জিতলে তিনিও আগে ব্যাট কর‍তে চাইতেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলংকা একাদশ: পাতুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, মিলন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad