Author: টাইমস স্পোর্টস

কলম্বোতে অভিষেক টেস্টের ক্যাপটা সোনাল দিনুশা পেয়েছেন কুশাল মেন্ডিসের হাত থেকে। সেই মেন্ডিসের হাতের ছোঁয়াতেই প্রথম টেস্ট উইকেটটা পেলেন এই বাঁহাতি স্পিনার। তার অফ স্টাম্প লাইনের বাইরে করা লেংথ বলে ব্যাকফুটে কাট করতে গিয়ে উইকেটের পেছনে কুশালের হাতে ক্যাচ দেন লিটন দাস। দুইবারের চেষ্টায় সামনে ঝাপিয়ে বল ধরেন কুশাল। অথচ এক ওভার আগেই প্রবাথ জয়সূরিয়াকে স্লগ সুইপ করে ক্যাচ তুলেও জীবন পেয়েছেন এই ডানহাতি। চা-বিরতির এক ওভার আগে লিটন বিদায় নেন পঞ্চম ব্যাটার হিসেবে। দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ৪৯ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ১৪৪/৫। লাঞ্চ ব্রেকের পর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ৬ ওভার হয়েছে কলম্বো টেস্টে। এই…

Read More

কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অসুস্থতায় গল টেস্ট মিস করলেও এই ম্যাচের একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। সাথে প্রায় দেড় বছর পর টেস্ট ম্যাচ খেলছেন পেসার এবাদত হোসেন। এসিএলের চোটে পড়ে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত। টসের সময় অধিনায়ক শান্ত জানান, মিরাজকে জায়গা করে দিতে বাদ পড়েছেন জাকের আলী অনিক। হাসান মাহমুদ চোটে পড়ায় তার বদলি হিসেবে একাদশে এসেছেন ডানহাতি পেসার এবাদত। শ্রীলংকা একাদশে এসেছে দুটি বদল। অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিশালুর। অবসর নেয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় এসেছেন তিনি। চোটে ছিটকে যাওয়া মিলান রথনায়েকের বদলি বিশ্ব…

Read More

ড্র হওয়া গল টেস্টের দ্বিতীয় ইনিংসে কামিন্দু মেন্ডিস-মিলান রথনায়েকের ৮৪ রানের জুটিতে বাংলাদেশের বিপক্ষে লিড নেওয়ার দ্বারপ্রান্তেই ছিল শ্রীলংকা। কিন্তু চতুর্থ দিন লাঞ্চ ব্রেকের পর স্পিন ভেলকি নিয়ে হাজির হন নাঈম হাসান। লংকানদের শেষ চার উইকেটের তিনটিই নেন এই অফস্পিনার। সব মিলিয়ে দেশের বাইরে প্রথমবার পান পাঁচ উইকেট।  নাঈমের এই দারুণ পারফরম্যান্সের পর বুধবার কলম্বোতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের টিম কম্বিনেশন সাজাতে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কারণ অসুস্থতায় প্রথম টেস্ট মিস করা মেহেদী হাসান মিরাজ ফিরছেন দ্বিতীয় টেস্টে। বাংলাদেশের সহ অধিনায়ক মিরাজের সাথে নাঈমকে খেলাতে একাদশ সাজাতে হবে তিন স্পিনার নিয়ে। সেক্ষেত্রে পেসার কমে যেতে…

Read More

সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে জাতীয় দলের বাইরেই আছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার, তবুও ডাক পাননি নির্বাচকদের। মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের পর মিডল অর্ডারের শূন্যতা ঘুচাতে সোহান বিবেচনায় আসবেন নির্বাচকদের, এমনটাই ভাবনা ছিল অনেকের। কিন্তু শ্রীলংকা সফরের দলে জায়গা হলো না ঘরোয়া ক্রিকেটের গত কয়েক বছরের এই নিয়মিত পারফর্মারের। যেন ভাগ্যের সঙ্গে অসম লড়াইয়ে নেমেছেন তিনি। বারবারই নির্বাচকদের চোখ এড়িয়ে যাচ্ছে তাকে। তাই আক্ষেপ করেই বললেন, নিয়মিত সুযোগ পেলে ক্যারিয়ারটা অন্যরকমও হতে পারত তার। সোমবার রাতেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সবুজ ও লাল দলে ভাগ হয়ে একটি…

Read More

ভিন্ন, অদ্ভূত বোলিং অ্যাকশনের অনেক বোলারই আছে বিশ্বজুড়ে। কিন্তু স্পিনার কিংবা পেসার মিলিয়ে শ্রীলংকায় এর যে প্রাচুর্য, তেমনটা আর কোনো ক্রিকেট খেলুড়ে দেশে দেখা যায়নি। কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন থেকে শুরু করে লাসিথ মালিঙ্গা, আধুনিক যুগের মাথিশা পাথিরানা কিংবা নুয়ান থুসারা; কেউই ঠিক প্রথাগত অ্যাকশনের বোলার নন। ভিন্নতার এই প্রাচুর্যে এখন আলো কাড়ছেন শ্রীলংকার দুই সব্যসাচী স্পিনার কামিন্দু মেন্ডিস ও থারিন্দু রথনায়েকে। যারা দুই হাতেই বল করতে পারেন সমানতালে।  অবশ্য শ্রীলংকার সব্যসাচী স্পিনারদের তালিকা করলে সবার আগে আসবে সাবেক ক্রিকেটার হাশান তিলকারত্নের নাম। বাংলাদেশ নারী দলের সাবেক এই কোচ, ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ম্যাচের শেষ ওভারে বল করেছিলেন দুই হাত মিলিয়ে।…

Read More

সর্বশেষ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জিতেছে আবাহনী। নেতৃত্বে ছিলেন আবাহনীর ঘরের ছেলে হয়ে ওঠা মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও। কিন্তু তবুও তার জায়গা হয়নি সোমবার সকালে ঘোষিত বাংলাদেশের আসন্ন শ্রীলংকা সফরের ১৬ সদস্যের ওয়ানডে দলে। তাই প্রশ্ন উঠেছে, ডিপিএলের মতো লিস্ট ‘এ’ টুর্নামেন্টে পারফর্ম করার পরেও কেন মোসাদ্দেককে ডাকেননি নির্বাচকরা। প্রধান নির্বাচক লিপু সরাসরিই বললেন, যতদিন মেহেদী হাসান মিরাজ দলে আছেন, ততদিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। মিরাজ-মোসাদ্দেক দুজনের প্লেইং রোলই এক, দুজনই ব্যাটিং অলরাউন্ডার। অবশ্য মিরাজ ধীরে ধীরে পুরো অলরাউন্ডারই হয়ে উঠেছেন। বিশেষত ওয়ানডে আর টেস্টে তার যে ভূমিকা আর অবদান;…

Read More

অফ ফর্মের কারণে লিটন দাস বাদ পড়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে। তবে শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। ডিপিএলে পারফর্ম করা নাঈম শেখকেও ডাকা হয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন শ্রীলংকা সফরের দলে।  সোমবার সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।  এই বছর বাংলাদেশ ওয়ানডে খেলেছে কেবল দুটো, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। চ্যাম্পিয়নস ট্রফির সেই দল থেকে এসেছে বেশ কিছু পরিবর্তন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম খেলছেন কেবল টেস্ট ফরম্যাটে। চ্যাম্পিয়নস ট্রফির পর গোড়ালির চোটে পড়া তাসকিন আহমেদ…

Read More

উপমহাদেশের টার্নিং উইকেটে স্পিনারদের খেলতে ব্যাটারদের সবচেয়ে মোক্ষম অস্ত্র কোনটা? রান বের করতে সুইপ কিংবা রিভার্স সুইপেই ভরসা রাখেন ব্যাটাররা। কারণ ফ্রন্টফুট কিংবা ব্যাকফুটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে এলবিডব্লিউ কিংবা বোল্ড হওয়ার ঝুঁকিটাও থেকে যায়।  ড্র’তে নিষ্পত্তি হওয়া বাংলাদেশ-শ্রীলংকার গল টেস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও শ্রীলংকার দুই স্পিনার প্রবাথ জয়সূরিয়া ও সব্যসাচী থারিন্দু রথনায়েকের টার্ন আর আচমকা বাউন্সের সাথে মানিয়ে নিয়ে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। বিশেষত দ্বিতীয় ইনিংসে গলের উইকেটে বল যখন ঘুরছিল, শান্ত তখন রান বের করার জন্য বেছে নিয়েছেন সুইপ আর রিভার্স সুইপকে। প্রথম ইনিংসে তথা প্রথম তিন দিন গলের উইকেটে…

Read More

ঢাকা, চট্টগ্রাম; দুই ভেন্যুতে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। পরবর্তীতে তৃতীয় ভেন্যু হিসেবে যুক্ত করা হয় সিলেটকে। কিন্তু এরপর আর নতুন কোনো মাঠে হয়নি বিপিএলের খেলা। যদিও প্রায়ই গুঞ্জন শোনা যেত, বরিশাল কিংবা রাজশাহীর মাঠ হতে পারে বিপিএলের চতুর্থ ভেন্যু। কিন্তু সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। তবে রবিবার বিসিবি পরিচালক ও বিপিএলের নবনিযুক্ত গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুল আনাম ইঙ্গিত দিয়েছেন রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম হতে পারে বিপিএলের চতুর্থ ভেন্যু। টেস্ট ক্রিকেটেরর স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি। সেই ধারাবাহিকতায় টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উদযাপিত হচ্ছে রাজশাহীতে। সেখানে বিসিবি সভাপতির সাথে উপস্থিত ছিলেন মাহবুব…

Read More

১৮৭ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করার সংবাদ সম্মেলনে নাঈম হাসান দলের পরিকল্পনা নিয়ে বলেছিলেন, ‘আসলে এটা কালকে দেখতে পারবেন। গেম নিয়ে আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যানটা ইনশাআল্লাহ কাল মাঠে দেখবেন।’  ম্যাচ জেতার জন্য যে পরিকল্পনাই থাকুক না কেন, সেই পরিকল্পনামাফিক বাংলাদেশ খেলতে পারেনি গল টেস্টের পঞ্চম দিনে। দিনের খেলার পাঁচ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেয় দুই দল। ৬ উইকেটে ২৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলংকাকে ৩৯ ওভারে ২৯৫ রান তাড়া করতে দেয় বাংলাদেশ।  গলের পড়ন্ত বিকেলে ২০ ওভারের মধ্যেই মাত্র ৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারায় শ্রীলংকা। আরেকটু বেশি সময় পেলে গলের টার্নিং উইকেটে…

Read More