বাউবির উপাচার্য ছিদ্দিকুর রহমানকে ঢাবি প্রাক্তন ছাত্র সমিতির সংবর্ধনা

বাউবির উপাচার্য ছিদ্দিকুর রহমানকে ঢাবি প্রাক্তন ছাত্র সমিতির সংবর্ধনা
Advertisement
Advertisement

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত উপাচার্য ছিদ্দিকুর রহমান খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতি শনিবার বিকালে এক সংবর্ধনা প্রদান করেছে।

এ অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ‘অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে’ অনুষ্ঠিত হয়, যেখানে বিভাগের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অ্যালামনাই এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

প্রাক্তন ছাত্র সমিতি ছিদ্দিকুর রহমান খানকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করে। সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই আয়োজন শুধুমাত্র আনুষ্ঠানিক সংবর্ধনা নয়, এটি আমার জন্য গভীর ভালোবাসা ও আন্তরিকতার এক স্মরণীয় প্রকাশ।’

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক, সহপাঠী ও প্রাক্তন ছাত্রদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের কাছ থেকে তিনি মানবিকতা, ইতিহাসচেতনা এবং জ্ঞানচর্চার অনুপ্রেরণা পেয়েছেন।

ছিদ্দিকুর রহমান খান বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর এবং চতুর্থ শিল্পবিপ্লব শিক্ষাব্যবস্থাকে নতুন মাত্রা দিয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক জনগণের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন

তিনি জানান, বাউবির সাফল্য দেশ-বিদেশের লাখো শিক্ষার্থীকে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অগ্রগতির পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও ইতিহাসবোধের সমন্বয় ঘটানো বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ।

এ ছাড়া, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আখতারুজ্জামান, সাবেক উপাচার্য নিয়াজ আহমেদ খান, অধ্যাপক হাবিবা খাতুন, অধ্যাপক আয়েশা বেগম, অধ্যাপক মঞ্জরুল আলম খান, অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম, কলা অনুষদের সাবেক ডিন সদরুল আমিন, কলা অনুষদের ডিন আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মইনুল ইসলাম এবং উপাচার্যের সহধর্মিণী আলো আরজুমান বানু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছিদ্দিকুর রহমান খানের জীবনালেখ্য পাঠ করা হয়, যেখানে তাঁর শিক্ষা, কর্মজীবন, গবেষণা এবং সামাজিক অবদানের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়।

এ ছাড়া, ঢাবি প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী (দীপা) অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন এবং তার দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল বাছির এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মাহমুদুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad