আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার পাশাপাশি দেশের বাজারেও কমানো হয়েছে সোনার দাম। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৭৪ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকায়। নতুন এ দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনা (খাঁটি সোনা) দাম কমে যাওয়ায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে, গত রোববারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস।
নতুন দামে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি বিক্রি হবে ১ লাখ ৩৮ হাজার ৮৪২ টাকায়।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ২ হাজার ৬০১ টাকায়।


