মুশফিকুর রহিমের সাথে সেকেন্ড ত্রিশেকের একটা হাসিখুশি আড্ডা। পাশে দাঁড়িয়ে শুনছিলেন দীনেশ চান্দিমাল। শেষদিকে মজার ছলে মুশফিকের দাঁড়ি ধরে কিছু একটা বললেন অ্যাঞ্জেলো ম্যাথুস। মুশফিকও হেসে দুই হাতে তার হেলমেটে নাড়িয়ে দিয়ে চলে গেলেন। থার্ড আম্পায়ার তখন জায়ান্ট স্ক্রিনে জানিয়ে দিলেন ‘নট আউট’। মুশফিক-ম্যাথুসের ছোট্ট সেই আড্ডাটা জমেছিল বাংলাদেশ-শ্রীলংকার গল টেস্টের পঞ্চম দিনের শেষ সেশনে, ম্যাথুসের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক লেগ বিফোরের রিভিউ নেয়ার সময়টায়। শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে ১৯-তম ওভারে তাইজুল ইসলামের বল ম্যাথুসের প্যাডে লেগে জোরালো আবেদন হয়। রিভিউতে দেখা যায় বল পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে। সেই যাত্রায় ম্যাথুস বেঁচে গেলেও পরের বলে আর রক্ষা হয়নি। তাইজুলের ফুল লেংথ…
Author: টাইমস স্পোর্টস
নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরি, নাঈম হাসানের পাঁচ উইকেট, স্মৃতি বিজড়িত মাঠে মুশফিকের আরো একটা সেঞ্চুরি আর পাথুম নিসাঙ্কার ডাবল মিসের আক্ষেপ। এসবের ডামাডোলে বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস খানিকটা আড়ালেই পড়ে ছিলেন। যদিও গল টেস্টের শেষ দিন বেশ ভালোভাবেই প্রাসঙ্গিক হয়ে রইলেন এই অভিজ্ঞ লংকান অলরাউন্ডার। গলের গ্যালারি দর্শকে পূর্ণ হয়েছিল সাদা পোশাকে তাকে শেষবারের মতো দেখার জন্য। ম্যাথুসের বিদায়ী টেস্টের চতুর্থ ইনিংসে ৩৯ ওভারে জয়ের জন্য শ্রীলংকার লক্ষ্য ছিল ২৯৬ রান; যেটা তাড়া করার কোনো ইচ্ছাই তারা দেখায়নি। বরং সেশনে তাইজুল ইসলামের স্পিন জাদুতে ৪ উইকেট হারিয়ে বসে। তবে অবশ্যম্ভাবী ড্র আসন্ন দেখে দিনের খেলার প্রায় পাঁচ…
গল টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেলেন এই বাঁহাতি ব্যাটার। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৬-তম অধিনায়ক তিনি। ১৯০ বলে সপ্তম টেস্ট সেঞ্চুরি ছোঁয়া শান্ত ১২৫ রানে অপরাজিত থেকে ঘোষণা করেছেন ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮৫। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৯৫। পঞ্চম দিনের বাকি থাকা ৩৯ ওভারে জয়ের জন্য চতুর্থ ইনিংসে শ্রীলংকার লক্ষ্য ২৯৬ রান। বৃষ্টির জন্য দিনের প্রায় দেড় সেশন খেলা বন্ধ থাকার পর দ্বিতীয় সেশনে শুরু হয় খেলা। অধিনায়ক শান্তর সাথে মাঠে আসেন…
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার ঠিক আগের বলটাতেই রান আউট হলেন মুশফিকুর রহিম। প্রবাথ জয়সূরিয়ার ফুল লেংথ বল মিড অনে ঠেলেই পড়িমরি করে সিংগেলের জন্য ছুটলেন ২৮-তম টেস্ট ফিফটির দোরগোড়ায় থাকা এই ডানহাতি ব্যাটার। নন স্ট্রাইকিং এন্ডে ব্যাট প্লেস করার আগেই মিড অন থেকে থারিন্দু রথনায়েকের থ্রো এসে ভেঙে দিল উইকেট। টিভি রিপ্লেতে দেখা গেল অল্পের জন্য রান আউট মুশফিক। মুশফিক মাঠ ছাড়ার সাথেসাথে গলের আকাশ ভেঙে বৃষ্টিও নামল। তখন থেকেই খেলা বন্ধ। ৪ উইকেটে ২৩৭ রান তুলেছে বাংলাদেশ, লিড দাঁড়িয়েছে ২৪৭। রান আউট হওয়ার আগে শান্তর সাথে ১০৯ রানের জুটি গড়েছিলেন মুশফিক। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান এই ইনিংসেও হাল ধরেছেন…
চতুর্থ দিন শেষে এমন এক মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ-শ্রীলংকার গল টেস্ট, যেখানে জয়, পরাজয় কিংবা ড্র; তিন ফলাফলই সম্ভব। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দিন শেষ করেছে ১৮৭ রানে এগিয়ে থেকে। লক্ষ্য আগামীকাল পঞ্চম ও শেষ দিনে যতটা বেশি সম্ভব লক্ষ্য শ্রীলংকাকে দেয়া। এদিকে চতুর্থ দিন থেকেই টার্ন পেতে শুরু করেছেন স্পিনাররা। রান তোলার কাজটা যে খুব সহজ হবে না, সেটা অনুমান করা যায়। অবশ্য পাঁচ উইকেট নিয়ে শ্রীলংকাকে লিড নিতে না দেয়া নাঈম হাসান বলছেন, জয়ের জন্যই তারা মাঠ নামবেন শেষ দিন। চতুর্থ দিন ৩০ রান পিছিয়ে থেকে লাঞ্চ ব্রেকে গিয়েছিল শ্রীলংকা। সুবিধাজনক অবস্থানে থেকেও টপকাতে…
৬ ফুট উচ্চতার নাঈম হাসান করেন অফ স্পিন। দৈহিক গড়নের জন্য আর দশজন স্পিনারের চেয়ে বাউন্সটা একটু বেশিই পান। সেটাও এখনকার দিনে বাড়তি একটা সুবিধা। ২০১৮ সালে অভিষেকের পর সাত বছরে খেলেছেন মাত্র ১৩ টেস্ট। কখনো ইনজুরি, কখনো টিম কম্বিনেশনের জন্য জায়গা হয়নি দলে। তবুও নিজেকে ‘আনলাকি’ ভাবতে নারাজ এই তরুণ বোলার। দেশের বাইরে এবারই প্রথম টেস্ট ম্যাচে বল করেছেন নাঈম। এর আগে ২০১৯ সালে ইডেন গার্ডেন্স টেস্টে ভারতের বিপক্ষে একাদশে থাকলেও মাথায় আঘাত পেয়ে বল করতে পারেননি। এবার গলে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে বল করে প্রথমবার দেশের বাইরে নিলেন পাঁচ উইকেট। চতুর্থ দিন কামিন্দু মেন্ডিস-মিলান রথনায়েকের জুটিতে লংকানদের লিড…
গলে টেস্টের তৃতীয় দিন থেকেই উইকেট ভাঙা শুরু হবে, ফাটল ধরবে, পপিং ক্রিজ ধুলোমাখা হয়ে যাবে, ফলে স্পিন ধরবে, আচমকা বল লাফিয়ে উঠবে; যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। বাংলাদেশ-শ্রীলংকার টেস্টে বলের ঘুর্ণি, আচমকা বাউন্স এবং শেষ বিকেলে রিভার্স সুইংও দেখা গেল, কিন্তু সেটা একদিন পর। লংকার স্পিন চ্যালেঞ্জ সামলে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৩ উইকেট ১৭৭ রান নিয়ে। বাংলাদেশের প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম আগামীকাল খেলা শুরু করবেন ১৮৭ রানের এগিয়ে থেকে। দলীয় ১২৮ রানের তৃতীয় ব্যাটার হিসেবে সাদমান ইসলাম আউট হওয়ার পর উইকেটে…
বাংলাদেশ-শ্রীলংকার গল টেস্টের উইকেটে বোলারদের জন্য কী ছিল? প্রথম তিন দিনের কথা বললে কিছুই ছিল না। স্পিন ফ্রেন্ডলি ভেন্যু হিসেবে পরিচিত গলে স্পিন ধরার কথা তৃতীয় দিন থেকেই। কিন্তু এই টেস্টে উইকেটে ভাঙন ধরতে একদিন দেরিই হয়ে গেল। স্পিনাররাও তাই দেরিতেই ভেলকি দেখালেন, যার শুরুটা হলো নাঈম হাসানের জাদুতে। গল টেস্টে শ্রীলংকার লিড নেয়া যখন কেবল সময়ের অপেক্ষা মনে হচ্ছিল, তখনই স্পিন জাদু নিয়ে হাজির হলেন ৬ ফুট উচ্চতার নাঈম। উচ্চতার কারণে পাওয়া এক্সট্রা বাউন্স আর টার্নের মিশেলে লঙ্কার লেজ একাই গুটিয়ে দিলেন এই অফস্পিনার। দেশের বাইরে প্রথমবার বল করতে নেমে পেলেন পাঁচ উইকেট। বিদেশে এর আগেও একটা টেস্টের একাদশে…
গল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের চেয়ে মাত্র ৩০ রানে পিছিয়ে ছিল শ্রীলংকা। কামিন্দু মেন্ডিস আর মিলান রথনায়েকে যেভাবে ব্যাট করছিলেন, তাতে লিডের পথেই ছিল লংকানরা। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুর দিকে একই ওভারে কামিন্দু মেন্ডিস আর থারিন্দু রথনায়েকের উইকেট নিয়ে ভেলকি দেখালেন স্পিনার নাঈম হাসান। শেষ চার উইকেটের তিনটিই নিয়েছেন এই অফ স্পিনার। পেয়েছেন পাঁচ উইকেট। বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে ৪৮৫ তে অল আউট হয়েছে শ্রীলংকা, বাংলাদেশ পেয়েছে ১০ রানের লিড। এ নিয়ে তৃতীয়বার শ্রীলংকার মাঠে তাদের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ। ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট পেলেন নাঈম, শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও দেশের বাইরে যা…
চতুর্থ দিনের শুরুতে লিটন দাসের দারুণ দুটো ক্যাচে ধনঞ্জয়া ডি সিলভা ও কুশাল মেন্ডিসকে ফিরিয়ে লড়াইটা জমিয়েই তুলেছিলেন বাংলাদেশের বোলাররা। মিলান রথনায়েকের ক্যাচটা তাইজুল ইসলাম ধরতে পারলে সকালটা আরো রঙিন হতো বাংলাদেশের। তবে দারুণ এই শুরুর পর লাঞ্চ সেশনে যেতে যেতে হতাশই হতে হলো নাজমুল হোসেন শান্তদের। কামিন্দু মেন্ডিস আর মিলান রথনায়েকের ৭৯ রানের জুটিতে লিডের পথে এগোচ্ছে শ্রীলংকা। ৬ উইকেটে ৪৬৫ রান তুলে লাঞ্চ ব্রেকে গিয়েছে তারা, বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ৩০ রানে। গল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেও বেশ ভালো গতিতে রান তুলেছে শ্রীলংকা। ৩১ ওভারে ৯৭ রান তুলে হারিয়েছে দুই উইকেট। এই দুই উইকেটই বাংলাদেশের সাফল্য। দিনের…

