ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন
নিহত দীপু চন্দ্র দাস | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ‘তৌহিদী জনতার’ হাতে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাশ। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন। তার বাবার নাম রবি চন্দ্র দাশ। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তৌহিদী জনতা ওই যুবককে ধরে পেটায়। এতে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

টাইমস অব বাংলাদেশের হাতে আসা ভিডিওতে দেখা গেছে, প্রথমে মাটিতে ফেলে পেটানো হয় দীপু দাশকে। এরপর তার বিবস্ত্র মরদেহ গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়, পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad