বিকালে বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক এনসিপির

বিকালে বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক এনসিপির
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর আগে, শুক্রবার ঢাকায় জুমার নামাজের ‌পরে শাহবাগে ডাকা অবস্থান কর্মসূচি স্থগিত করা এবং বিকালে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতিবারের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনায় রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।’

জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad