বিক্ষোভে বিশৃঙ্খলা করা যাবে না, তৃণমূলের প্রতি এনসিপির বার্তা

বিক্ষোভে বিশৃঙ্খলা করা যাবে না, তৃণমূলের প্রতি এনসিপির বার্তা
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলবে, তবে কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়াতে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার দলের সদস্য সচিব আখতার হোসেনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

একই সঙ্গে এনসিপির তৃণমূলের সব স্তরের নেতাকর্মীকে স্থানীয় পর্যায়ে বিক্ষোভের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিক্ষোভে কয়েকটি বিষয় উল্লেখ করতে বলা হয়েছে। সেগুলো হলো- শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার; জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা; সংবাদ মাধ্যমের উপরে হামলার প্রতিবাদ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্দোলনে নানা ধরনের হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবটাজ করার পরিকল্পনায় রয়েছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। প্রতিবাদী বক্তব্য হবে কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পরে এমন কোনো বিষয়ে এনগেজড হওয়া যাবে না।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমাদেরকে ব্যবহার করে কোনো তৃতীয়পক্ষ যেনো দেশের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ না পায় সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে৷ জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্বও আমাদের।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad