মহেশখালীর আলোচিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মহেশখালীর আলোচিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
মহেশখালীর আলোচিত হত্যা মামলার প্রধান আসামি মো. দলিলুর রহমান গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের মহেশখালীতে মো. শের আলী হত্যা মামলার মূলহোতা ও প্রধান আসামি মো. দলিলুর রহমানকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক এ তথ্য জানান।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কক্সবাজার র‍্যাব-১৫ ও র‍্যাব-৯ এর যৌথ আভিযানিক দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলস্টেশন সংলগ্ন পার্কিং এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্ত  দলিলুর রহমানের কাছে থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ আট হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।

আ. ম. ফারুক জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের কারণে পূর্বশত্রুতার জেরে শের আলীকে হত্যা করা হয়।

আরও পড়ুন

এর আগে, গত বুধবার রাজধানী ঢাকার ডিএমপির রমনা থানা এলাকা থেকে এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও আসামি আজিজুর রহমানকে (২৪) গ্রেপ্তার করে র‍্যাব।

মামলার নথি অনুযায়ী, গত ২৬ নভেম্বর বিকালে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে মহেশখালীর বাসিন্দা মো. শের আলীর ওপর অতর্কিতে সশস্ত্র হামলা চালান আজিজুর ও তার সঙ্গীরা। ভুক্তভোগী শের আলী এসময় সাপমারা ডেইল জামে মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।

হামলাকারীরা কিরিচ, দা, ছোরা, লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোটা দিয়ে শের আলীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে গত ২ ডিসেম্বর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইদিন নিহতের ছেলে বাদী হয়ে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad