স্বাধীনতা ও সার্বভৌমত্বে আপোষ নয়: যবিপ্রবি উপাচার্য

স্বাধীনতা ও সার্বভৌমত্বে আপোষ নয়: যবিপ্রবি উপাচার্য
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

শুক্রবার যবিপ্রবি ডিবেট ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘বিতর্ক মানেই যুক্তি ও পাল্টা যুক্তির সুস্থ চর্চা। এখানে ব্যক্তিগত আক্রমণ কিংবা বিদ্বেষের কোনো স্থান নেই। মহান স্বাধীনতা, জুলাই আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যুক্তিনির্ভর বিতর্ক হোক, এটাই আমার প্রত্যাশা।’

অনুষ্ঠানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবি এবং তার শাহাদাত কামনা করেন আব্দুল মজিদ।

যবিপ্রবির অধ্যাপক ড. শরীফ হোসেন গ্যালারিতে আয়োজিত ওই অনুষ্ঠানে ওসমান হাদির শাহাদাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি এবং দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক মোতালেব হোসাইন।

দ্বিতীয় জাতীয় এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০টি দল অংশগ্রহণ করেছে। এ সময় সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলগুলো যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad