প্রথম আলোর সামনে কর্মীদের মানববন্ধন বিকালে

প্রথম আলোর সামনে কর্মীদের মানববন্ধন বিকালে
ভাঙচুর ও আগুনে বিধ্বস্ত প্রথম আলো ভবন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রথম আলোর ওপর হামলার প্রতিবাদ জানাতে মানববন্ধন করবেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

শুক্রবার বিকাল ৪টায় ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রথম আলোর কয়েকজন কর্মী এই মানববন্ধনের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে একদল বিক্ষুব্ধ মানুষ প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। তারা ভাঙচুর চালানোর পাশাপাশি ভবনটিতে আগুনও ধরিয়ে দেয়।

আগুনের কারণে বন্ধ রয়েছে প্রথম আলোর কার্যক্রম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad