নির্বাচন সুষ্ঠু হয়েছে বলিনি: ডা. শফিক

নির্বাচন সুষ্ঠু হয়েছে বলিনি: ডা. শফিক
Advertisement
Advertisement

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়ছে বলে মনে করেন না জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তবে ‘দেশের স্বার্থে অচলাবস্থা এড়াতে ফলাফল মেনে নিয়েছেন’।

সোমবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় নিজ বাসভবনে গ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে জনমনে অসন্তোষের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, “অনেকে ভোট দিয়েছেন এক দলকে, কিন্তু সরকার গঠন করেছে অন্য দল—এ নিয়ে প্রশ্ন আছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে।”

বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, “আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাইয়ের ঘটনা খুব বেশি পুরোনো নয়। সারা দেশের মানুষই সেই সময়ের যোদ্ধা। তারা অন্যায়কে ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক।”

তিনি বলেন, সরকার যদি নিজেদের মালিক ভাবতে শুরু করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। রাষ্ট্রের প্রতিটি স্থাপনা ও সম্পদ জনগণের রক্ত-ঘামে গড়ে উঠেছে—তাই বিলাসিতা নয়, জনসেবাই সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad