এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হচ্ছে না

এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হচ্ছে না
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রতি বছরের মতো এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের কোথাও আলোকসজ্জা করা হবে না।

বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ৮ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছিলেন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সে অনুযায়ী, এবছর গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশের কোনো সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হবে না।

আরও পড়ুন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে গোটা বিশ্বেই দেখা দিয়েছে জ্বালানি সংকট। সেই সংকট সামাল দিতেই বাড়তি আলোকসজ্জার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এমনকি এবার রমজানেও বিভিন্ন শপিং মল বা বিপনী বিতানে আলোকসজ্জা করা হয়নি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad