বিশ্ববাজারে তেলের হঠাৎ দরপতন

বিশ্ববাজারে তেলের হঠাৎ দরপতন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইরানের জ্বালানি অবকাঠামোয় সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এই ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছেন যে তিনি প্রতিরক্ষা দপ্তরকে আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি স্থাপনাগুলোতে পরিকল্পিত সব হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ফের হামলার বিষয়ে সতর্ক করার কয়েকদিনের মধ্যেই নতুন সিদ্ধান্ত জানালেন তিনি।

এই ঘোষণার ফলে বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে; যেখানে ব্রেন্ট ক্রুড ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৬ ডলারে নেমে এসেছে।

আরও পড়ুন

গালফ নিউজের তথ্যমতে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআিই) ক্রুডের দামও ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হয়। ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার কারণে ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে এই সরবরাহ কার্যত অচল হয়ে আছে। যার কারণে আগে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল এবং কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধের আগের তুলনায় দাম ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, সাময়িক এই যুদ্ধবিরতির ফলে সরবরাহ আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা আপাতত প্রশমিত হয়েছে, যার ফলে তেলের দাম দ্রুত কমেছে। তবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad