স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন প্রবাসী ইউসুফ

স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন প্রবাসী ইউসুফ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেট থেকে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ে করতে এসেছেন কাতার প্রবাসী ইউসুফ আলী সোহেল। কৈশোর থেকেই তার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করা, যা অবশেষে আজ বাস্তবে রূপ নিয়েছে।

সোমবার বিকালে সাদুল্লাপুরের সাবুর চাতালে বর হেলিকপ্টার নিয়ে পৌঁছান। এরপর আধা কিলোমিটার সড়ক মাইক্রোবাসযোগে কনে আবদিয়া আক্তার রুবাইয়ার বাড়িতে যান। হেলিকপ্টার দেখা জন্য শিশু ও নারীসহ উৎসুক জনতার ঢল জমে ওঠে। অনেকেই মোবাইলে ভিডিও করছেন, কেউবা সেলফি তুলছেন।

বর ইউসুফ আলী সোহেল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের ইসমাইল আলী চমকের ছেলে। তিনি দূর কাতারে ব্যবসা করেন। কনে আবদিয়া আক্তার রুবাইয়া সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নুরে আলম রেজার মেয়ে।

ছবি: টাইমস

হেলিকপ্টারটি সাবুর চাতালে অবতরণ করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে জনতার ভিড় জমে। হেলিকপ্টার দেখার অভিজ্ঞতা প্রসঙ্গে একাধিক শিশু বলেন, ‘এর আগে আমরা কখনো বাস্তবে হেলিকপ্টার দেখিনি। আজ প্রথমবার দেখার আনন্দ অনেক বেশি।’

বরের ভাই বলেন, ‘ছোটবেলা থেকে সোহেলের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করা। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ পূরণ হলো। নব দম্পতির জন্য আমরা সবার দোয়া প্রত্যাশা করি।’

কনের পিতা নুরে আলম রেজা বলেন, ‘কাতার প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ায় গর্বিত। নতুন মেয়ে জামাই হেলিকপ্টারযোগে আমার বাড়িতে বিয়ে করতে আসায় এলাকায় উচ্ছ্বাস তৈরি হয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad