যশোর চৌগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

যশোর চৌগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- চৌগাছা উপজেলার কাশেমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং চৌগাছার ফুলসারা (ঢালীপাড়া) গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় ও চৌগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকালে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। এক সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে মাহমুদুল হাসানকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন। এরপর আবু হুরাইরাকেও পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

অচেতন অবস্থায় দুই শিশুকে দ্রুত চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad