Author: টাইমস স্পোর্টস

কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ডালপালা ছড়ায় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে শান্তও জানিয়েছিলেন, সেসব কথা অমূলক নয়। তখন সরাসরি কিছু না বললেও শনিবার কলম্বো টেস্টে এক ইনিংস ও ৭৮ রানে হারার পর সংবাদ সম্মেলনে এসে শান্ত নিজেই জানান, টেস্ট অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্ত জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও। একটা সময় তিন ফরম্যাটের নেতৃত্বই ছিল শান্তর কাছে। কিন্তু এই বছরের শুরুতে পারফরম্যান্সের জন্য নিজেই ছেড়েছেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব। তার জায়গায় আসেন লিটন দাস। শ্রীলংকা সফরে যাওয়ার দিন তাকে সরিয়ে ওয়ানডের অধিনায়কত্ব দেয়া হয় মেহেদী হাসান মিরাজকে। এরপর কেবল টেস্টের দায়িত্বে থাকেন…

Read More

দুদিন আগেই টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ। একইদিনে মিরপুরে যেখানে ছিল আনন্দের ছোঁয়া, কলম্বোতে নাজমুল হোসেন শান্তরা ধুঁকছিলেন শ্রীলংকার বিপক্ষে। ২৫ বছর পরেও দেখা মিলল লাল বলের ক্রিকেটে শুরুর দিনগুলোর বাংলাদেশ দলকে। যে দলের ম্যাচ জেতার চেয়ে টিকে থাকাতেই নৈতিক জয়, ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও যেন হাঁফ ছেড়ে বাঁচে। ম্যাচ বাঁচানো দূরাশা, ইনিংস হারও এড়াতে পারলেন না লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা! কলম্বোতে দ্বিতীয় টেস্টে ১৩৩ রানে অল আউট হয়ে এক ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে সিরিজটাও হারালেন শান্তরা। তৃতীয় দিন শ্রীলংকার ২১১ রানের লিডের জবাবে ৬ উইকেটে ১১৫ রান তুলে…

Read More

২০০০ সালের নভেম্বরের এক সকাল। হেমন্ত শেষে প্রকৃতি গাইছে শীতের আগমনী গান। বর্ণিল সাজে সজ্জিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেখানে গ্যালারিভর্তি দর্শক। হাতে হাতে পতাকা, ফেস্টুন, ব্যানার; তাতে দলের জন্য লেখা শুভকামনার বার্তা। ১০ নভেম্বর সেই শুভকামনা-সমর্থন রূপ নেয় হর্ষধ্বনি আর উল্লাসে, ছড়িয়ে পড়ে ক্রিকেটের মচ্ছব হয়ে। উপলক্ষ— বাংলাদেশের প্রথম টেস্ট। এর মাস ছয়েক আগে এসেছিল ক্রিকেটকে উৎসবে পরিণত করার খবর। দশম দেশ হিসেবে ২০০০ সালে ২৬ জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। পা দিয়েছিল এক নতুন ধাপে। যেখানে কেবল ‘এলিট’ সদস্যরাই খেলার যোগ্য। টেস্ট ক্রিকেটের অভিজাত সেই রাজপথে পথচলার রজতজয়ন্তী পূর্ণ হলো ২০২৫ সালের ২৬ জুন এসে।  ঐতিহাসিক এই দিন পালন…

Read More

সেশনের শেষে বা শুরুতে উইকেট হারানো যেন বাংলাদেশের চিরাচরিত নিয়ম, যেন প্রকৃতির অমোঘ এক খেয়াল। কলম্বো টেস্টের তৃতীয় দিন ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় চা-বিরতির এক বল আগে। শেষ সেশনের তৃতীয় বলেই ফেরেন সাদমান ইসলাম। আর দিনের শেষ ব্যাটার হিসেবে উইকেট দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় দিন শেষে শ্রীলংকার স্পিনারদের দাপটে ইনিংস পরাজয়ের শংকায় বাংলাদেশ। ১১৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট, ইনিংস পরাজয় ঠেকাতে এখনো প্রয়োজন ৯৬ রান। অথচ সাদমান ইসলাম আর এনামুল হক বিজয়ের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। চলতি টেস্ট সিরিজে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটিও গড়েন এই দুজন। কিন্তু সেই জুটি…

Read More

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। চলতি বছরের ফেব্রুয়ারির পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডেতে ফিরছে লংকানরা। আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে  শ্রীলংকা ক্রিকেট।। টেস্ট দল থেকে আছেন পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে ও আসিথা ফার্নান্দো। চারিথ আসালাঙ্কার নেতৃত্বে ঘোষিত এই দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার। সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ, লাহিরু কুমারা, মাথিশা পাথিরানা ও নুয়ানিন্দু ফার্নান্দো। ওয়ানডে দলে ফিরেছেন সাদিরা সামারাভিক্রমা ও প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন মিলান রথনায়েকে। এছাড়া…

Read More

ঠিক যেন গল টেস্টের পুনরাবৃত্তি। প্রথম ইনিংসে লিড নেয়ার দ্বারপ্রান্ত থেকে শ্রীলংকাকে ফিরিয়ে দিয়েছিলেন স্পিনার নাঈম হাসান। গলের ব্যাটিং সহায়ক উইকেটে নিজের উচ্চতার কারণে পাওয়া এক্সট্রা বাউন্স আর টাইট লাইন-লেংথে দেশের বাইরে প্রথমবার নিলেন পাঁচ উইকেট। কলম্বোতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শ্রীলংকার চোখ যেখানে ছিল ৩০০ রানের লিডে, নাঈমের সাথে তাইজুল ইসলামের স্পিন জাদুতে লংকানরা লিড নিতে পেরেছে ২১১। দেশের বাইরে তাইজুলের পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেটে শিকারে ৪৫৮ রানে অল আউট হয়েছে শ্রীলংকা। প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের ২৫০ ছোঁয়া স্কোরের নেপথ্যের কারিগরও বাংলাদেশের নাঈম-তাইজুল জুটি। দলের মূল ব্যাটারদের ব্যর্থতার ইনিংসে এই দুজন যথাক্রমে ২৫ ও…

Read More

বাংলাদেশের অভিষেক টেস্টের টুকরো টুকরো অনেক স্মৃতিই হয়তো আপনার মনে আছে। আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরি, অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের ৬ উইকেট, হাবিবুল বাশারের ৭৫ রানের ইনিংস কিংবা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের পর ম্যাচ হারের ঘটনাও। কিন্তু যদি জিজ্ঞেস করি, সেই ম্যাচের বস্তুগত কোনো স্মৃতি কি আপনার সংরক্ষণে আছে? হতে পারে সেটা ম্যাচ টিকেট, ক্রিকেটারদের টাই কিংবা ম্যাচ বল। বেশিরভাগের উত্তরই হবে ‘না’। কারণ বিরল সেসব জিনিস হাতে গোনা কজন মানুষ ছাড়া কারো কাছে নেই।  সেই অল্প কজনের মধ্যে একজন জুনাইদ পাইকার। যার কাছে এখনো সযত্নে সংরক্ষিত আছে বাংলাদেশের অভিষেক টেস্টের টিকেট, ক্রিকেটারদের একজনের টাই। পেশায় একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রধান…

Read More

শ্রীলংকার প্রথম ইনিংসের অষ্টম ওভারে লাহিরু উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন তাইজুল ইসলাম। আম্পায়ার সাড়া না দেওয়ায় নাজমুল হোসেন শান্ত  রিভিউ নিলেও উদারা বেঁচে যান ‘আম্পায়ার্স কলে’। অবশ্য লাঞ্চ ব্রেকের পর সেই তাইজুলের বলেই ৪০ রানে এলবিডব্লিউ হয়েছে উদারা। ভাঙে নিসাঙ্কার সাথে তার ৮৮ রানের ওপেনিং জুটি। এরপর দ্বিতীয় সেশনে আর সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। নিসাঙ্কার সাথে ১০২* রানের জুটি গড়েছেন দীনেশ চান্দিমাল। দুজনের জোড়া ফিফটিতে ১ উইকেটে ১৯০ রান তুলে চা-বিরতিতে গেছে শ্রীলংকা। আর মাত্র ৫৭ রান পিছিয়ে আছে বাংলাদেশ থেকে। উদারার উইকেটের পর বাংলাদেশের বোলারদের খুব বেশি সুযোগ দেননি দুই লংকান ব্যাটার। উইকেট থেকে টার্ন পাওয়াতে মিরাজ-তাইজুলদের দিয়েই…

Read More

প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৪৭ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাটিংয়েও ভালো শুরু পেয়েছে শ্রীলংকা। দিনের প্রথম সেশনে অ্যাটাকিং এপ্রোচে ২১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৮৩ রান তুলেছে লংকানরা। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও লাহিরু উদারা ওভারপ্রতি প্রায় ৪ রান করে তুলেছেন। বাংলাদেশের বোলারদের কোনো প্রকার সুযোগ না দিয়ে ১৬৪ রানে পিছিয়ে থেকে শেষ করেছে প্রথম সেশন। ইনিংসের শুরু থেকেই এলোমেলো বল করেছেন বাংলাদেশের বোলাররা। আগের ম্যাচে অনিয়ন্ত্রিত বোলিং করা নাহিদ রানার বদলে নতুন বলে শুরু করেন এবাদত হোসেন, সাথে স্পিনার তাইজুল ইসলাম। তবে ইনিংসের প্রথম বলে এবাদতকে চার মেরে নিসাঙ্কাও বুঝিয়ে দেন, নতুন এপ্রোচে ব্যাটিংয়ের কথা। বাংলাদেশের হতাশার এই সেশনে…

Read More

এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে কলম্বো টেস্ট শুরু, মুমিনুল হকও বড় করতে পারেননি ইনিংস। লাঞ্চ ব্রেকের পর দুই ওভারে নাজমুল হোসেন শান্ত আর সাদমান ইসলামের উইকেট হারিয়ে টালমাটাল বাংলাদেশ। কলম্বোর ভারী বৃষ্টিতে প্রায় ঘণ্টা তিনেক খেলা বন্ধ থাকার পর মুশফিকুর রহিম-লিটন দাসের মাঝারি একটা প্রতিরোধ। দুজনই জীবন পেয়েছেন একবার করে, তবুও দলকে রেখে যেতে পারেননি ভালো অবস্থানে। বেশিরভাগ ব্যাটারই ফিরেছেন উইকেট সেট হয়ে। কলম্বো টেস্টে আলোকস্বল্পতায় ১০ ওভার আগে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৮ উইকেটে ২২০ রান তুলেছে বাংলাদেশ। দলীয় ৭৬ রানে থারিন্দু রথনায়েকের বলে সাদমান আউট হওয়ার পর চতুর্থ উইকেটে জুটি গড়েন মুশফিক আর লিটন। প্রতিপক্ষের স্পিনারদের…

Read More