গাজীপুরে বিদেশি পিস্তল জব্দ, গ্রেপ্তার ২

গাজীপুরে বিদেশি পিস্তল জব্দ, গ্রেপ্তার ২
গাজীপুরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
Advertisement
Advertisement

গাজীপুরের মহানগরীর পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে সদর মেট্রো থানা ক্যাম্পাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাজুলিয়া এলাকায় অভিযানে নামেন সদর থানা পুলিশের একটি চৌকস দল। অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন-লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কাজিরচর এলাকার তানজিম আহমেদ সোহেল (৩০) ও গাজীপুর সদর মেট্রো থানার নীলেরপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে বাবু (৩০)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর