বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। ১৭ সদস্যের এই স্কোয়াডে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা। প্রায় এক বছর পর দলে ফিরলেন তিনি। দুই বছরের বেশি টি-টোয়েন্টি দলের বাইরে থাকার পর চামিকা করুনারত্নেও ডাক পেয়েছেন। নেতৃত্বে আছেন চারিথ আসালাঙ্কা। ওয়ানডে দল থেকে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে। প্রথমবার টি-টোয়েন্টি দলে অন্তর্ভূক্ত হলেন পেসার ইশান মালিঙ্গা। এই পেসারের ডাক পাওয়ার নেপথ্যে আছে আইপিএল ও এসএ টোয়েন্টিতে তার পারফরম্যান্সের প্রভাব। ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই, ভেন্যু ডাম্বুলা। ১৭ জুলাই কলম্বোতে তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে…
Author: টাইমস স্পোর্টস
শ্রীলংকা সফরে গিয়ে বাংলাদেশ দল ঘুরে বেড়াচ্ছে ভারত মহাসাগর ঘেঁষা এক উপকূলীয় এলাকা থেকে অন্যত্র। লংকার দক্ষিণ উপকূলের ঐতিহাসিক গলে শুরু টেস্ট সিরিজ। ব্যক্তিগত কিছু মাইলফলকের দেখা পেলেও লাল বলের ক্রিকেটে মাঠের দলীয় পারফরম্যান্সে ছিল ডূবি ডুবি দশা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের ঠিকানা ছিল পশ্চিম উপকূলের বন্দরনগরী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। যে মাঠ বাংলাদেশের কাছে এলো উত্তাল সমুদ্রের জলোচ্ছ্বাস হয়ে। প্রথম ওয়ানডেতে কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে গেল ব্যাটিং অর্ডার। পরের ম্যাচটা জিতে মিরাজরা অবশ্য জানান দিয়েছেন, বিক্ষুব্ধ ঢেউয়ের ঝাঁপটা লাগলেও টিকে আছেন তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। সাগরপাড়ের লড়াই শেষে মিরাজদের সামনে এখন ক্যান্ডি শহরের পাহাড়…
শ্রীলংকার বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নিজের প্রথম ওভারটা ঠিকঠাকই করেছিলেন তানভীর ইসলাম। কেবল শেষ বলটাতেই একটু হিসেবের গড়বড়ে কুশাল মেন্ডিসের কাছে হজম করলেন বাউন্ডারি। পরের ওভারে সেই কুশালের কাছেই খেলেন বেধড়ক মার, দুই চার ও এক ছক্কায় গুনলেন ১৭ রান। প্রথম স্পেলের দুই ওভারে ২২ রান দিয়ে উইকেট শূন্য। অথচ অমন শুরুর পরেও মাত্র এক ম্যাচ আগে অভিষিক্ত হওয়া তানভীর হলেন ম্যাচ সেরা। দলও ১৬ রানে ম্যাচ জিতে সিরিজে ফিরেছে ১-১ সমতায়। বল হাতে দুর্দান্ত কামব্যাকে এই বাঁহাতি স্পিনার ক্যারিয়ারে প্রথমবার নিলেন পাঁচ উইকেটে। যে সাফল্যের নেপথ্যে আছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভরসা যোগানো কিছু কথা আর তানভীরের…
শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি লাইনে ডাইভ করে চার বাঁচাতে গিয়ে উরুর মাংসপেশিতে চোট পেয়েছেন শান্ত। তৎক্ষণাৎ মাঠে প্রবেশ করেন দলের ফিজিও। সার্বিক পর্যবেক্ষণের পর ফিজিওর সাথে মাঠ ছাড়েন শান্ত। অস্বস্তি অনুভব করায় ম্যাচের বাকি অংশে তাকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি। চলতি বছরের শুরুতেও উরুর মাংসপেশি বা কোয়াড্রিসেপসের চোটে পড়েন শান্ত। তবে বেশ কিছুদিনের বিশ্রাম ও চিকিৎসা শেষে সেরে ওঠেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তার চোটের ধরন বা সর্বশেষ অবস্থা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে বিশ্রামে আছেন তিনি, চোটাক্রান্ত জায়গায় দেয়া হচ্ছে বরফও। রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে।…
মায়ানমারের ইয়াঙ্গুন থেকে চীনের দাজু হয়ে শ্রীলংকার কলম্বো, সর্বত্র বাংলাদেশের জয়জয়কার। শনিবার এশিয়ার ক্রীড়াঙ্গনে ক্রিকেট, ফুটবল আর হকি মিলে দারুণ এক দিন কাটালেন বাংলাদেশের খেলোয়াড়রা। এশিয়ান কাপে বাছাইপর্ব বাংলাদেশ নারী ফুটবল দলের দাপট, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে নারী-পুরুষ দুই দলের জয় শেষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচ। এমন একটা দিন ক্যালেন্ডারে আলাদা করে রাখতেই পারে বাংলাদেশ। ফুটবল: এশিয়ান কাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করেছেন মনিকা- ঋতুপর্নারা। অবশ্য এক ম্যাচ আগে বাহরাইনকে হারিয়েই টিকেট পেয়েছিল এশিয়ান কাপের।…
লক্ষ্য ২৪৯ রান। ১৫৬ রানে পড়ে গিয়েছে প্রতিপক্ষের ৭ উইকেট। একজন স্বীকৃত ব্যাটারের সাথে উইকেটে এরপর যারা আসবেন সবাই টেইলএন্ডার। জয়ের পাল্লা ভারী থাকবে বোলিং করা দলের বিপক্ষেই। কিন্তু এমন সহজ হিসেবের ম্যাচও কঠিন করে জিতল বাংলাদেশ। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে ৮৫ বলে ৭৮ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ের পথ কঠিন করে তুলেছিলেন জানিথ লিয়ানাগে। কারণ বাংলাদেশের সিরিজ হারা আর টিকে থাকার সমীকরণে একমাত্র বাধা ছিলেন এই ডানহাতি ব্যাটারই। সেই বাধা বাংলাদেশ টপকে গেছে মোস্তাফিজুর রহমানের এক স্লো বাউন্সারে। এর আগে স্পিনার তানভীর ইসলামের ‘ওয়ান ম্যান শো’-তে নেয়া পাঁচ উইকেটে জয়ের ভিত পায় বাংলাদেশ। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ইনিংসের ৭ বল…
চলতি বছরের আগস্টে সাদা বলের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ এই বছর আর হচ্ছে না। আনুষ্ঠানিক ঘোষণায় এই সিরিজ এক বছর পিছিয়ে দিল বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া (বিসিসিআই)। শনিবার প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ইমেইলে ও পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, আসন্ন আগস্টের বদলে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। বিসিবির সাথে আলোচনার পরই সফর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যেখানে কারণ হিসেবে দেখিয়েছে দুই দলের ঠাঁসা আন্তর্জাতিক সূচির ব্যস্ততাকে। নতুন সূচি জানানো হবে আগামী বছরের সফরের আগে। সাদা বলের দুই সিরিজের জন্য মাস দুয়েক…
দলীয় সংগ্রহ ২০০ পেরিয়েছিল ইনিংসের ৩৮-তম ওভার শেষে। উইকেটে ছিলেন ৪৫ রানের জুটি গড়া তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তাদের সামনে সুযোগ ছিল সংগ্রহকে ৩০০ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার। কিন্তু সেই আশায় গুড়ে বালি। ৪১ বলের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হলো ২৪৮ রানে। খেলতে পারল না পুরো ৫০ ওভারও। অবশ্য ৪৫.৫ ওভার পর্যন্ত ইনিংস টেনে নিয়ে যাওয়া আর ২৫০ ছোঁয়া স্কোরের জন্য কৃতিত্ব দিতে হবে তানজিম হাসান সাকিবকে। ইনিংসের ৪১তম ওভারে সাকিবের সাথে ভুল বুঝাবুঝিতেই রান আউটে কাটা পড়েন দলের শেষ স্বীকৃত ব্যাটার তাওহিদ হৃদয়। আসিথা ফার্নান্দোর বল মিড উইকেটে ঠেলে দুই…
৭৭ রানের হার দিয়ে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর পর শনিবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, বিশ্রাম দেয়া হয়েছে তাসকিন আহমেদকে। লিটনের বদলে একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী। সর্বশেষ ২০২৩ সালের এশিয়া কাপে ওয়ানডে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। তাসকিনের জায়গায় একাদশে জায়গা পাওয়া হাসান মাহমুদকে এর আগে ওয়ানডেতে দেখা গেছে ২০২৪ সালের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, হাসান মাহমুদ, তানভীর…
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কত স্মৃতিই তো আছে বাংলাদেশের। নিদাহাস ট্রফিতে মাহমুদউল্লাহ রিয়াদের ছক্কায় জেতা ম্যাচ এখনো টি-টোয়েন্টির সেরা অর্জনের একটা। ২০২৩ এশিয়া কাপে ভারতে হারানোর গল্পও বেশি মলিন হয়নি। তবে বুধবার রাতে যা হলো সেটা বোধহয় মনে রাখতে চাইবেন না কেউই। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রান তাড়ায় নেমে মাত্র ৫ রান আর ২৩ বলের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ভুতুড়ে এই ব্যাটিং ধসের পর প্রথম ম্যাচ হারতে হয়েছে ৭৭ রানের ব্যবধানে। এই ব্যর্থতার দায় পুরোটাই বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের। প্রেমাদাসাতে বাংলাদেশের এই ওয়ানডেটা হতে পারত যুগ বদলের সাক্ষী। কারণ গত ২০ বছরে প্রথমবার বাংলাদেশ খেলতে নামে ‘পঞ্চপান্ডব’…

