সিরিজ যায়, ফরম্যাট বদলায়, নতুন অধিনায়কও আসে। কিন্তু বাংলাদেশ দলের দুর্দশা আর ফুরায় না। শ্রীলংকা সফরে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও হেরেছে বাজেভাবে। তিন ওয়ানডের একটিতেও খেলতে পারেনি পুরো ৫০ ওভার। কোথায় যেন খেই হারিয়ে ফেলেছেন মেহেদী হাসান মিরাজরা, নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটেও। সেই হতাশা ভুলে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস অবশ্য শুনিয়েছেন আশার কথা। বৃহস্পতিবার পাল্লেকেলেতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চটা দিয়ে ঘুরে দাঁড়াতে চান তারা। অবশ্য টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক যে ফর্ম, তাতে খুব বেশি আশার আলো যে লিটনরা দেখাতে পারছেন না, সেটা বলাই বাহুল্য। অধিনায়ক হিসেবে লিটন নিজের দলের জন্যই ঢাল হয়ে দাঁড়াবেন সেটাই স্বাভাবিক এবং…
Author: টাইমস স্পোর্টস
ঘটনা বাংলাদেশের শ্রীলংকা সফরের ওয়ানডে দল ঘোষণার দিনের। দেশের একমাত্র লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ক্রিকেটার হয়েও দলে ডাক পাননি মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে কেন ওয়ানডে দলে রাখা হয়নি, এই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘যতদিন মেহেদী হাসান মিরাজ আছেন, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।’ লিপুর এমন মন্তব্যের পর শুরু হয় সমালোচনা। অবশেষে সেই সমালোচনার প্রেক্ষিতে জবাবও দিলেন প্রধান নির্বাচক। বর্তমানে জাতীয় দলের সাথে শ্রীলংকায় অবস্থান করছেন তিনি। বুধবার বিকেলে পাল্লেকেলে স্টেডিয়ামের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মোসাদ্দেকের কাছে এজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাল্লেকেলেতে লিপু বলেন, ‘ভালোই হলো প্রশ্নটা উঠেছে। অনেকে ইউটিউবে…
শ্রীলংকা সফরে টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে বাংলাদশের হয়েছে ভরাডুবি। ১-১ সমতায় ফিরলেও মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ হেরে খুইয়েছে সিরিজ। প্রশ্নবিদ্ধ ছিল দলের ব্যাটিং এপ্রোচও। তিন ওয়ানডের একটিতেও খেলতে পারেনি পুরো ৫০ ওভার। ২-১ ব্যবধানে সিরিজ হারের নেপথ্যে মেহেদী হাসান মিরাজদের মানসিক সমস্যা দেখছেন সাবেক অধিনায়ক আকরাম খান। ব্যাটিং ব্যর্থতার এই সিরিজে তিন ম্যাচেই অল আউট হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৯.২ ওভার, দ্বিতীয় ম্যাচে ৪৫.৫ ওভার ও শেষ ম্যাচে খেলতে পেরেছে ৩৯.৪ ওভার পর্যন্ত। আর সিরিজে দলের পক্ষে পারভেজ হোসেন ইমনের ৬৭ রানই সর্বোচ্চ ইনিংস। বুধবার বৃষ্টিস্নাত দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি পরিচালক আকরাম বেশ আফসোসই…
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ জুলাই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। ২০ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই দলের ফিরতি লড়াই। কিন্তু এখনো বিক্রি হয়নি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচারস্বত্ত্ব। এই সিরিজ সম্প্রচারে আগ্রহী হয়নি কোনো টেলিভিশন চ্যানেল। গত ১২ জুন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দাম হাঁকা হয় চার কোটি টাকা। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সিকিউরিটি মানি জমা দেয়ার শেষ সময় ছিল ০৮ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টা। বিসিবি সূত্রে জানা যায় সেই দরপত্র অনুযায়ী কোনো স্থানীয় টেলিভিশন চ্যানেলই টাকা জমা দেয়নি, এক কথায় এই…
সুযোগ ছিল শ্রীলংকাকে হারিয়ে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হলো ৯৯ রানের হতশ্রী এক হারে। ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৯৬ রানে, তাও ইনিংসের ৬২ বল বাকি থাকতে। অধিনায়ক হিসেবে মিরাজের শুরুটা হলো সিরিজ হার দিয়ে। পুর্ণকালীন ওয়ানডে অধিনায়কত্বের প্রথম সিরিজে মিরাজের দলে ছিলেন না মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়ররা। তাদের জায়গা নিয়েছেন শামীম পাটোয়ারী-তাওহিদ হৃদয়রা। তাই তুলনামূলক নতুন এই দলের হাত ধরে ফলাফল আনতে আরো সময় চাইলেন অধিনায়ক মিরাজ। পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডের বাংলাদেশের একাদশে ম্যাচ সংখ্যার বিবেচনায় মিরাজ-সহ সবচেয়ে অভিজ্ঞ চার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন…
বাংলাদেশের ইনিংসের ৩৫-তম ওভারে খেলা চলছিল তখন। সপ্তম উইকেট পতনের পর উইকেটে এসেছেন টেইলএন্ডার তানজিম হাসান সাকিব। দুশমন্ত চামিরা করলেন একটা তুমুল গতির বাউন্সার, আম্পায়ার দিলেন ওয়াইডের সংকেত। তখনই ক্যামেরা ধরা হলো পাল্লেকেলে স্টেডিয়ামের গ্যালারিতে। দুই শ্রীলংকান দর্শক খেলা দেখা ভুলে বসে বসেই ঘুমাচ্ছেন। কারণ তারাও জানতেন বাংলাদেশি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের পর শ্রীলংকার সিরিজ জয় কেবল আর কিছু সময়ের অপেক্ষা ছিল। হলোও তাই। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার দেয়া ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল আউট হয়েছে ১৮৬ রানে। ৯৯ রানে হারের এই ম্যাচে বাংলাদেশ খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। ৬২ বল হাতে রেখে পাওয়া এই…
পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ সিরিজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে বেশ সাদামাটা এক দিনই গেল বাংলাদেশি বোলারদের। ব্যাটিং সহায়ক উইকেটে আগের ম্যাচ পাঁচ উইকেট নেয়া তানভীর ইসলাম খুব বেশি কিছু করতে পারেননি। তাসকিন আহমেদ দুই উইকেট নিলেও রান দিয়েছেন ওভারপ্রতি পাঁচের বেশি। তানভীর-তাসকিনদের নিষ্প্রভ দিনে সেঞ্চুরি করেছেন কুশাল মেন্ডিস। তার সেঞ্চুরির সাথে অধিনায়ক চারিথ আসালাঙ্কার ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান করেছে শ্রীলংকা। শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিততে পাল্লেকেলেতে লংকানদের বিপক্ষে রান তাড়ার ইতিহাসও নতুন করে লিখতে হবে বাংলাদেশকে। এর আগে শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ২৮০ রান তাড়া করে জেতার রেকর্ড আছে বাংলাদেশের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে ২৭৯…
১-১ সমতায় থেকে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ ও শ্রীলংকা। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার হাসান মাহমুদের বদলে এসেছেন তাসকিন আহমেদ। কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। উরুর মাংসপেশিতে পাওয়া সেই চোটেই বাঁচা-মরার ম্যাচ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল তার। কারণ দ্বিতীয় ম্যাচে উরুতে চোট পাওয়ার পর আর ফিল্ডিং করেননি তিনি, তাকে রাখা হয় ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। উরুর মাংসপেশি বা কোয়াড্রিসেপসে করানো হয় এক্স-রেও। অবশ্য ম্যাচের আগে ফিটনেস টেস্টে উৎরে যাওয়াতে তাকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলংকার একাদশ…
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন ফিরতি এই সফরের দলেও রাখা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদিদের। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজের দলেও ছিলেন না তারা। নেতৃত্বে আছেন সালমান আলী আঘা। বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সিরিজের দল থেকে এসেছে বেশ কিছু পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। ডান কাঁধে সার্জারি করিয়েছেন শাদাব, আর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় দলে রাখা হয়নি হারিসকে। এছাড়া পাকিস্তানের সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,…
শ্রীলংকা সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা করতে ওয়ানডের মতো কোনো সংবাদ সম্মেলেনের আয়োজন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষিত সেই দলে সর্বশেষ নামটা বেশ চমকে দেয়ার মতো। মোহাম্মদ সাইফউদ্দিন। যিনি প্রায় ১৪ মাস আগে খেলেছিলেন জাতীয় দলের হয়ে। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা যায়নি। চোট, পারিবারিক ইস্যু, মানসিক অবসাদ মিলিয়ে বেশ কঠিন সময়ই পার করেছেন এই অলরাউন্ডার। তবে শ্রীলংকার সফরের সাদা বলের সিরিজের জন্য অনুশীলন,প্রস্তুতিতে আরো একবার নির্বাচকদের মন জিতেছেন, সব পেছনে ফেলে আরো একবার ঢুকেছেন জাতীয় দলে। তাই এবার দলের নিজের জায়গা পাকা করার চ্যালেঞ্জটাই নিচ্ছেন তিনি। ২০২৪ সালের বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের…

