সিরিজের প্রথম দুই ম্যাচ শেখ মাহেদী কাটিয়েছেন সাইড বেঞ্চে বসে। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টির একাদশজে জায়গা মিলল মেহেদী হাসান মিরাজের পরিবর্তে। কী দারুণভাবেই না সুযোগটা কাজে লাগালেন এই অফ স্পিনার। ৪ ওভার বলে করে ডটই দিয়েছেন ১৭টা! মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের রাতে শেষটায় এলোমেলো বল করেছেন শরীফুল ইসলাম। ইনিংসের শেষ ওভারে এই বাঁহাতি পেসার ২২ রান না দিলে ৭ উইকেট হারানো শ্রীলংকা ১৩২ পর্যন্ত যেতে পারত কিনা সংশয় আছে। অথচ টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলংকার শুরুটা ছিল দুর্দান্ত। ইনিংসের প্রথম বলে দারুণ এক স্কয়ার কাটে শরীফুলকে চার মেরে…
Author: টাইমস স্পোর্টস
সহজ সমীকরণ, ম্যাচ জিতলে শ্রীলংকায় প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের আর হারলে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজটাও থেকে যাবে শ্রীলংকায়। ১-১ সমতায় থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে হেরেছে বাংলাদেশ। অঘোষিত ফাইনালে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। আগের দুই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করেছিল শ্রীলংকা। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। মেহেদী হাসান মিরাজের বদলে একাদশে আনা হয়েছে অলরাউন্ডার শেখ মাহেদী হাসানকে, মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে এক ম্যাচ পর একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব। শ্রীলংকাও করেছে দুটি পরিবর্তন। আভিশকা ফার্নান্দোকে বাদ দিয়ে নেয়া হয়েছে দীনেশ চান্দিমালকে। চামিরা…
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের পর আসন্ন আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের দুটো সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়াতে বিসিবির সাথে আলোচনা করে সেই সফর এক বছর পিছিয়ে দিয়েছে বিসিসিআই। সেই হিসেবে চলতি বছরে আগস্ট মাসের পুরোটাই ফাঁকা থাকছে জাতীয় দলের সূচিতে। তবে অপ্রত্যাশিত এই ফাঁকা সূচিতেও ক্রিকেটারদের ব্যস্ত রাখার চেষ্টায় পরিকল্পনা করছে বিসিবি। বুধবার মিরপুরে সাংবাদিকদের এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, আগস্টের ফাঁকা সময়ে জাতীয় দলের খেলার জন্য নতুন…
ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রিশাদ হোসেন মাঠ ছাড়েন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার নিয়ে। শ্রীলংকাকে ৯৪ রানে অল আউট করে ৮৩ রানে জয় পাওয়ার ম্যাচে ৩.২ ওভার বল করে মাত্র ১৮ রানে নেন ৩ উইকেট। বল হাতে দারুণ পারফরম্যান্সের পর আইসিসির সাপ্তাহিক র্যাংকিংয়ের হালনাগাদের টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনার। ক্যারিয়ার সেরা ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ১৭-তম অবস্থানে। এর আগেও একবার ১৭-তম অবস্থানে উঠেছিলেন রিশাদ। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পর। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থানে রিশাদই। এই সিরিজে কোনো ম্যাচ না খেলা শেখ মাহেদী হাসান চার ধাপ…
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ-শ্রীলংকার সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি। এর আগে মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। কথা বলেছেন প্রায় ১৫ মিনিট। প্রথম ১২ মিনিট ক্রিকেটীয় দিক, একাদশ নির্বাচন, ক্রিকেটারদের নিয়েই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। কিন্তু শেষ প্রশ্নের উত্তরেই বদলে গেল পুরো আবহ। সাম্প্রতিক কিছু প্রতিবেদনের প্রেক্ষিতে নিজের ভেতরে থাকা সব ক্ষোভ উগড়ে দিয়ে প্রমাণ উপস্থাপনের দাবিও করলেন জাতীয় দলের এই কোচ। এক পর্যায়ে বলে উঠলেন, ‘বাংলাদেশ টিম আমার বাপ-দাদার সম্পত্তি না।’। সাথে কোচিং নিয়ে পরিস্কার করলেন নিজের অবস্থানও। সোজাসাপ্টা জবাবে বললেন, বিসিবির কোচিংয়ের চাকরি তার করতেই হবে, এমনটা ভাবেন না তিনি। …
সোমবার বিসিবি কার্যালয়ে দেশি কোচদের নিয়ে বিশেষ এক বৈঠক ডাকেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), বাংলা টাইগার্স ও ‘এ’ দলের সাথে যুক্ত মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ, নাজমুল হোসেনদের মতো দেশি কোচরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। মূলত তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনা ও তাদের পরিচর্যার প্রক্রিয়াকে আরো গতিশীল করে তোলার উদ্দেশ্যই ছিল বৈঠকের মূলমন্ত্র। দেশি কোচদের মানোন্নয়নের সাথে বিভিন্ন পর্যায়ে কাজে লাগানোর জন্য তৃণমূল থেকে নতুন কোচ তুলে আনতে ‘কোচ সামিট’ প্রোগ্রামের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। সোমবার রাজধানীর পল্টনে ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল। সেখানেই দেশি কোচদের উঠে…
শ্রীলংকা সিরিজে বাংলাদেশের প্রাপ্তি কী? ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে একটি করে জয়। অবশ্য এই দুই জয়ের মাহাত্ম্য ছিল অনেকখানি, বাংলাদেশ দলকে দাঁড় করিয়ে ছিল ইতিহাসের দুয়ারে। শ্রীলংকার মাঠে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের সেই সুযোগটা মেহেদী হাসান মিরাজরা হাতছাড়া করেছেন শেষ ম্যাচটা হেরে। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও লিটন দাসদের সামনে সুযোগ এসেছে ইতিহাস গড়ার। বুধবার সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে জিততে পারলে শ্রীলংকার মাঠে ও তাদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ষষ্ঠটি চলমান। সাফল্য বলতে সাকুল্যে চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিন্তু সিরিজ জয় এখনো রয়ে গেছে অধরা। অবশ্য দেশের…
শ্রীলংকা সফরে টেস্ট সিরিজে আশা জাগিয়েও বাংলাদেশের শেষটা হলো হতাশায়। ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েও তা হাতছাড়া করে ২-১ ব্যবধানে হেরে। চলতি টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতায় শুরু, তবে দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরেছে বাংলাদেশ। আগামী ১৬ জুলাই কলম্বোতে হবে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টি। সব মিলিয়ে দেশের ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। তবে দলের এমন অবস্থাতেও খোলাখুলি ক্রিকেটারদের সমালোচনায় রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদের অপসারনের পর গত ৩০ মে বিসিবি সভাপতির চেয়ারে বসেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল। অবশ্য নিজের স্বল্প মেয়াদের দায়িত্বকালে দলীয় সাফল্য সেভাবে দেখতে পারেননি তিনি। পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর শ্রীলংকায় হেরেছে টেস্ট ও…
দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিজের সেই অভিজ্ঞতার আলোকেই সোমবার বাংলাদেশের স্থানীয় কোচদের সাথে এক বৈঠকে বসেছিলেন তিনি। হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), বাংলা টাইগার্স ও ‘এ’ দলের সাথে যুক্ত কোচদের মানোন্নয়নের উদ্দেশ্যেই বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিসিবি কার্যালয়ে। বৈঠকে বিসিবি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয় বিসিবির মিডিয়া বিভাগ থেকে। সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রিকেটের উন্নয়নের জন্য কাঠামো বদলের নানান উদ্দ্যোগ নিয়েছেন বুলবুল। সেই ধারাবাহিকতায় বিসিবির…
সাদা বলের ক্রিকেট লিটন দাসের পড়তি ফর্ম। ওয়ানডের পারফরম্যান্স দুঃস্বপ্নের মতো। টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস আগে সর্বশেষ ফিফটি। শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ। দ্বিতীয় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রশ্ন গেল কোচ সিমন্সের কাছে লিটনের সাম্প্রতিক ফর্ম নিয়ে। সিমন্স স্বীকার করেছেন, লিটনের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। তবে আশার কথাও শুনিয়েছেন এভাবে, ‘আশা করছি পরের ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ সে রাখবে।’ কোচের ভরসার প্রতিদান লিটন দিলেন দু হাত ভরেই। নিজেও ছন্দ ফিরে পেয়েছেন, দলও ম্যাচ জিতে সিরিজে ফিরেছে ১-১ সমতায়। বাংলাদেশের ইনিংসের ৮ ছক্কার ৫টিই লিটন দাসের। ৫০ বলে ৭৬ রানের ইনিংসে হলেন ম্যাচ সেরা। ১৭৮ রানের লক্ষ্য দিয়ে শ্রীলংকাকে বাংলাদেশ গুটিয়ে…

