দক্ষিণ এশিয়ার ধ্রুপদী সংগীতের কিংবদন্তি, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মদিন উপলক্ষে পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধ্রুপদী সংগীতসন্ধ্যা। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
দেশের শিল্প ও সংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখা কিংবদন্তিদের সম্মান জানানোর জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের চলমান উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র ওস্তাদ সিরাজ আলি খান। তার সঙ্গে তবলায় থাকবেন আরচিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া নবীন প্রজন্মের একদল প্রতিভাবান শিল্পীর পরিবেশনাও থাকবে।
অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত।


