এ বছর তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান না করার নির্দেশ

এ বছর তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান না করার নির্দেশ
Advertisement
Advertisement

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। তবে এ বছর তার জন্মদিনে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দিনটি উপলক্ষে কেক কাটা, পোস্টার ও ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।’

ঢাকাসহ দেশব্যাপী দলের সব ইউনিটের নেতাকর্মীদেরকে দলীয় এই নির্দেশনা লঙ্ঘন না করতে আহ্বান জানানো হয়েছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলের মধ্যে তারেক রহমান বড়। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তার জন্ম।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন তারেক রহমান। সেখান থেকে সবসময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন, দলের নেতৃত্বও সামাল দিচ্ছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad