নড়াইলে আধিপত্য নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

নড়াইলে আধিপত্য নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন
Advertisement
Advertisement

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে ২৭ অক্টোবর রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

সংকটাপন্ন অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন জানান, ‘মারামারির খবর শুনেছি। মৃত্যুর খবরও জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad