প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা

প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করা হচ্ছে। ছবি: প্রধান উপদেষ্টা কার্যালয়।
Advertisement
Advertisement

জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের নানা সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

এর আগে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি-জামায়াতসহ প্রথম ধাপে ২৪টি রাজনৈতিকদল ও জোট স্বাক্ষর করেন।

জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের ২ দিন পর গণফোরাম স্বাক্ষর করলেও এখনও সই করেনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাশাপাশি কয়েকটি বাম দল।

সুপারিশমালা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং মোহাম্মদ আইয়ুব মিয়া।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad