Author: টাইমস স্পোর্টস

অবশেষে টস জিতলেন লিটন দাস। ১৪ ম্যাচের ছোট্ট অধিনায়কত্বের ক্যারিয়ারে টানা ৯ ম্যাচে টসে হারের পর খুলল তার টস ভাগ্য। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন এসেছে। শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলেন লিটনরা। চেনা কন্ডিশনে তাই তাদের সামনে প্রতিশোধেরও সুযোগ এই সিরিজ। পাকিস্তানের খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে এসেছে বেশ কয়েকটি বদল। একাদশে ফিরেছেন ফখর জামান, বাদ পড়েছেন সাহিবজাদা ফারহান। অভিষেক হচ্ছে পেসার…

Read More

রাত পোহালেই শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রবিবার এক দিন আগে ফ্লাডলাইটের নিচে বাংলাদেশের প্রথম দলীয় অনুশীলন। সেন্টার উইকেটের পাশে আলাদা দুটো নেটে ব্যাটিংয়ে নামলেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন আর তানজিদ হাসান তামিম। নতুন বলে তাদের চ্যালেঞ্জ ছুঁড়লেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। শুরুতে দুই পেসারের সুইং-মুভমেন্টের সাথে মানিয়ে নিয়ে নাসুম আহমেদ-মেহেদী হাসান মিরাজদের স্পিনের সামনে অ্যাটাকিং ব্যাটিং। স্পিনকে আলাদা করে অ্যাটাক করার পেছনে কারণও আছে তাদের। জানা গেছে, চিরাচরিত স্পিন সহায়ক উইকেট দেখা যাবে এই সিরিজেও। পাকিস্তানও সফরে এসেছে চার স্পেশালিস্ট স্পিনারকে নিয়ে। সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাও জানিয়েছেন, বাংলাদেশ সফরে আসার আগে…

Read More

খুব বেশিদিন আগের কথা নয়। এক মাস আগেই মাঠের পারফরম্যান্সে বাংলাদেশের টি-টোয়েন্টি দলটা ছিল এলোমেলোর চূড়ান্ত। সহযোগী সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, পাকিস্তান সফরে গিয়ে ৩-০’তে হোয়াইটওয়াশ। সেই হতাশা অবশ্য লিটন দাসরা ভুলিয়েছেন শ্রীলংকার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে। ট্রফি নিয়ে দেশে ফেরার দুদিন পরই আবার মাঠে নেমে যেতে হচ্ছে বাংলাদেশকে। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শনিবার বিকেলে বাংলাদেশ এসেছে দলীয় অনুশীলনে। অনুশীলনের আগে ছিল সংবাদ সম্মেলন। এর আগে অধিনায়ক লিটন প্রায় মিনিট দশেক খুঁটিয়ে দেখেছেন মিরপুরের উইকেট। কারণ এই মাঠে কোনো সিরিজ বা টুর্নামেন্ট মানেই উইকেট নিয়ে বাড়তি…

Read More

মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, খুশদিল শাহ, ফাহিম আশরাফদের মতো পাকিস্তানি ক্রিকেটাররা গেল কয়েক মৌসুম ধরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত মুখ। রবিবার শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত পাকিস্তানের ১৫ সদস্যের দলের ৯ জন ক্রিকেটারেরই আছে বিপিএল খেলার অভিজ্ঞতা। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই ক্রিকেটারদের অভিজ্ঞতাই আসন্ন সিরিজে কাজে লাগাতে চায় পাকিস্তান। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। এর আগে শনিবার সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। সেখানেই জানালেন সিরিজ নিয়ে প্রস্তুতি, লক্ষ্য ও কন্ডিশন নিয়ে ভাবনার কথা। কথা বলেছেন মিরপুরের ট্রিকি উইকেট নিয়েও। আর এখানেই স্কোয়াডে…

Read More

ঘড়িতে তখন ৩টা ছুঁইছুঁই। এক দিন আগে শ্রীলংকা সফর থেকে দেশে ফেরা নাঈম শেখ তপ্ত দুপুরে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ঢুকলেন একজন থ্রোয়ার নিয়ে। এরপর নেটে টানা দেড় ঘণ্টা চলল তার ব্যাটিং সেশন। যদিও শুক্রবার দুপুর ২টায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন শুরুর কথা ছিল। অবশ্য নির্ধারিত সময়ের কিছু আগে সেই সেশন বাতিল হয়ে গেছে টানা খেলার মধ্যে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্রামের বিবেচনায়।  দলের বাকি কেউ না এলেও ব্যক্তিগত অনুশীলন চালিয়ে গেছেন শ্রীলংকা সফরে কেবল একটি টি-টোয়েন্টি খেলা নাঈম। ২০২৩ সালের পর জাতীয় দলে ফেরা এই বাঁহাতি ওপেনার কেবল এক থ্রোয়ারকে নিয়ে করা নেট…

Read More

ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। ইনিংসের ১৩-তম ওভার, চামিকা করুনারত্নের অফস্টাম্পের বাইরের বলে পয়েন্টের পেছন দিয়ে শামীম হোসেনের দারুণ এক কাট। একই ওভারের শেষ বল, করুনারত্নের অফ কাটারে একই স্টাইলে আরো একটা কাট বাঁহাতি শামীমের। দুটো শটের ফলাফলই চার।  ৪ ওভার এগিয়ে যাওয়া যাক। অফ স্টাম্প লাইনে স্লিংগিং অ্যাকশনের নুয়ান থুসারার ফুল লেংথ বল। বলের লাইনে গিয়ে হাই এলবোতে ফ্রন্ট ফুটে শামীম তুলে মারলেন লং অফে। যতক্ষণ না বলটা বাউন্ডারির পেরিয়েছে, ততক্ষণ ফলো থ্রুতে ব্যাটটা ধরেই দাঁড়িয়েছিলেন তিনি। ফটোগ্রাফারদের জন্যও দারুণ এক ছবি ছিল সেটা। সেই ইনিংসে শামীম করেছেন ২৭ বলে করেছেন মহামূল্যবান ৪৮* রান। ছিল পাঁচটা চার…

Read More

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি সাইডবেঞ্চে বসেই কেটেছে শেখ মাহেদী হাসানের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে তাকে সুযোগ দেয়া হলো একাদশে। কী দারুণভাবেই না সেই সুযোগটা কাজে লাগালেন এই অফস্পিনার। পাওয়ারপ্লে স্পেশালিস্ট খ্যাত মাহেদী ম্যাচ শেষ করলেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৪-১-১১-৪ নিয়ে। একাই গুড়িয়ে দিয়েছেন শ্রীলংকার টপ অর্ডার। দল সিরিজ জিতেছে, নিজেও হয়েছেন ম্যাচ সেরা। তাই ম্যাচ প্রেজেন্টেশন থেকে সংবাদ সম্মেলন; সবখানেই অধিনায়ক লিটন দাসকে শুনতে হয়েছে প্রথম দুই ম্যাচে কেন খেলাননি মাহেদীকে? ম্যাচ প্রেজেন্টেশনে লিটন বলেছেন, উইকেট দেখে একাদশ নির্বাচন করেন তিনি। সেই হিসেবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে মাহেদীকে…

Read More

টেস্ট সিরিজে হার দিয়ে শুরু বাংলাদেশের শ্রীলংকা সফর। প্রথম টেস্ট সাবেক অধিনায়ক নাজমুল হোসেন জোড়া সেঞ্চুরিতে লড়াই করলেও দ্বিতীয় টেস্টে হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও এলোমেলো বাংলাদেশ। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শুরুটা হলো ভূতুড়ে এক ব্যাটিং ধসে, ৫ রানে ৭ উইকেট হারিয়ে। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরলে তৈরি হয় শ্রীলংকার মাটিতে প্রথমবার সিরিজ জেতার সম্ভাবনা। কিন্তু বিধি বাম! ইতিহাস গড়া দূর, লড়াইটাও করতে পারলেন না মিরাজরা। সেই আক্ষেপ এসে ঘুচল লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে। যদিও ওয়ানডের মতো এই সিরিজও বাংলাদেশ শুরু করেছে হার দিয়েই। তবে সিরিজের পরের দুই ম্যাচে দারুণভাবে ফিরে এসেছেন লিটন নিজে আর তার…

Read More

‘এই জয় নিয়ে বলার মতো ভাষা আমি পাচ্ছি না।’,  শ্রীলংকার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জেতার অনুভূতিটা অধিনায়ক লিটন দাস জানালেন এই কথা বলেই। ম্যাচ প্রেজেন্টেশনে ইংরেজিতে যা বলেছেন, বাংলায় সেটা ভাবানুবাদের পর কথার আবেদনটা কিঞ্চিত কমলেও কমতে পারে। তবে এটা নিশ্চিত, লিটনরা সাম্প্রতিক পরিস্থিতিতে, যে দাপট দেখিয়ে সিরিজ জিতেছেন, তাতে তার আবেদন বাড়বে বৈ, কমবে না এতটুকুও।  ১-০ তে পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পর লিটন বললেন ক্রিকেট নিয়ে নিজের আর দেশের মানুষের বড় স্বপ্নের কথা। যে স্বপ্নের পথে লিটনের সাথী নতুন প্রজন্মের ক্রিকেটাররা। কী সেই বড় স্বপ্ন, লিটন খোলাসা করেননি। কিন্তু সেটা যে বৈশ্বিক মঞ্চের বড় কোনো শিরোপা,…

Read More

মাহিশ থিকশানার অফ স্টাম্পের বাইরে পিচ করা ফুল লেংথ বল, জায়গায় দাঁড়িয়ে এক্সট্রা কভারের ওপর দিয়ে তানজিদ তামিমের লফটেড ড্রাইভ। দারুণ এক ছক্কা। এরপর আরো পাঁচবার সীমানা ছাড়া করেছেন বল। শ্রীলংকার বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে এরপর আরো পাঁচটা ছক্কা মারলেও থিকশানাকে মারা ছক্কাটাই হয়ে রইল তানজিদের ব্যাটিং হাইলাইটস। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই বাঁহাতি ওপেনারের ৪৭ বলে ৭৩* রানের দারুণ এক ইনিংসে শ্রীলংকার ১৩২ রান ২১ বল হাতে রেখেই টপকে গেল বাংলাদেশ। ৮ উইকেটের এই ইতিহাস গড়া জয়ে প্রথমবার শ্রীলংকার মাটিতে ও তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। ইতিহাস রচনার শুরুটা করেছেন শেখ মাহেদী। তার স্পিন জাদুতে ৭০ রানের আগেই…

Read More