গৌরীপুরে ৩ হত্যা মামলা: আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ

গৌরীপুরে ৩ হত্যা মামলা: আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় বেঁধে দিয়েছে আদালত।

আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে হবে এবং সেদিনই এ মামলার পরবর্তী শুনানি হবে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেয়। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিলো। তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন হাতে পেয়েছে। এ অবস্থায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য প্রসিকিউশন সময়ের আবেদন করে।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

আরও পড়ুন

মামলাগুলোর আসামিরা হলেন ময়মনসিংহ (গৌরীপুর) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিব, গৌরীপুর থানার তৎকালীন এসআই শফিকুল আলম, এএসআই দেলোয়ার হোসাইন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাবুল আলম, জোসেফ উদ্দিন জজ আতাউর রহমান ফকির ওরফে ফারুক আহাম্মদ। আসামিরা গ্রেপ্তার হয়েছেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে গৌরীপুর থানার সামনে পুলিশসহ আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী মো. জুবায়ের শহীদ হন।

এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর