ইনিংসের শুরুতে একটা ভালো ক্যাচ কিংবা একটা দুর্দান্ত রান আউট যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটার প্রমাণ হাতেকলমে দিলেন শামীম হোসেন পাটোয়ারী৷ ইনিংসের দ্বিতীয় ওভারেই দারুণ এক থ্রোতে রান আউট করেন আগের ম্যাচের শ্রীলংকার জয়ের নায়ক কুশাল মেন্ডিসকে। এরপরই বদলে যায় বাংলাদেশি বোলার-ফিল্ডারদের শরীরী ভাষা। ফলাফল শরীফুলের শুরুর দুর্দান্ত স্পেল, মিড ওভারে রিশাদের স্পিন জাদু, সাইফউদ্দিনের দারুণ স্পেল। এর আগে পাওয়ারপ্লেতেই শ্রীলংকা হারিয়েছে প্রথম চার উইকেট। শুরুর সেই ধংসস্তুপ থেকে আর উঠে দাঁড়াতে পারেনি শ্রীলংকা। থেমেছে ইনিংসের ২৮ বল বাকি থাকতে। বোলারদের হাত ধরে ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ। ১৭৮ রানের লক্ষ্য…
Author: টাইমস স্পোর্টস
টসে হেরে ব্যাট করতে নেমে ৭ রানেই নেই দুই ওপেনার। প্রথম ওভারের শেষ বলে নুয়ান থুসারার ইনসুইংগারে বোল্ড পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারে বিনুরা ফার্নান্দোর আউট সুইংগারে ফ্ল্যাশি ড্রাইভে থার্ডম্যানে ক্যাচ দিয়ে আউট তানজিদ হাসান তামিমও। শুরুটা দেখে প্রথম টি-টোয়েন্টির ব্যাটিং ব্যর্থতাও উঁকি দিচ্ছিল ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তবে অধিনায়ক লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারী এক ম্যাচ আগের দিশাহীন ইনিংসটা ফিরে আসতে দেননি। সিরিজে টিকে থাকার ম্যাচে লিটনের ফিফটির সাথে শামীমের ঝড়ো ৪৮ রানের ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান করেছে বাংলাদেশ। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ার পর সেই ধাক্কা তাওহিদ হৃদয়কে নিয়ে সামাল দেন লিটন। তৃতীয় উইকেটে গড়েন ৬৯…
শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। পাথুম নিসাঙ্কা-কুশাল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে ন্যুনতম লড়াইটাও পাল্লেকেলেতে করতে পারেননি লিটন দাসরা। রবিবার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছেন লিটন দাস। এই ম্যাচেও বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শ্রীলংকা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আজকে লিটনদের সামনে সুযোগ আছে সমতায় ফেরার। টিকে থাকার ম্যাচে একাদশে এসেছে তিনটি বদল। আগের ম্যাচে ২৯ বলে ৩২* রান করা নাঈম শেখের বদলে একাদশে এসেছেন জাকের আলী অনিক। প্রথম ম্যাচে খেলতে পারেননি বাম পায়ের মাংসপেশির চোটে। সিরিজের প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৩…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরের টিকেট চাহিদা ছিল তুঙ্গে। টুর্নামেন্ট শুরুর একদিন আগেই টিকেটের দাবিতে বিসিবির প্রধান ফটকের সামনে আন্দোলন করেন দর্শক-সমর্থকেরা। টুর্নামেন্ট শুরুর পর টিকেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে লোহার গেটে ভাঙচুর, এমনকি টিকেট বুথে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটিয়েছেন তারা। সেই ঘটনা থেকেই বিসিবির বোধোদয়। আগামী ২০ জুলাই থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি হবে বিসিবির নির্ধারিত অনলাইন প্লাটফর্মে (www.gobcbticket.com.bd)। রবিবার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও পরিচালক মাহবুব আনাম। আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে পাকিস্তান সিরিজের টিকেট বিক্রি। বিসিবির টিকেটিং…
২০২৪ সালের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন লিটন দাস। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সফলতা পেলেও পূর্ণকালীন দায়িত্ব পেয়ে তার শুরুটা হলো হতাশার। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ। শ্রীলংকাতেও অধিনায়ক লিটনের টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো হার দিয়ে। সাথে সাদা বলের ক্রিকেটের সাম্প্রতিক ফর্মটাও হয়ে দাঁড়িয়েছে চিন্তার কারণ। সব মিলিয়ে লিটনের আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন হেড কোচ ফিল সিমন্স। তবে লিটন যে মাপের ক্রিকেটার, তাতে তার ওপর ভরসা রাখছেন এই ক্যারিবিয়ান কোচ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রান করলো পরের দুই ম্যাচে ৬ ও ২২। গত বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়েছেন…
জাকের আলী অনিক, এই মুহূর্তে বাংলাদেশ দলের হয়ে তিন ফরম্যাটে খেলার মতো একজন ক্রিকেটারকে বেছে নিতে চাইলে তার নামটাই সবার আগে আসবে। কিন্তু শ্রীলংকা সফরে এক টেস্ট, তিন ওয়ানডে খেললেও জায়গা হয়নি প্রথম টি-টোয়েন্টির একাদশে। প্রথম টি-টোয়েন্টিতে কেন তাকে খেলানো হয়নি, এর উত্তর পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচ নিষ্পত্তি হওয়া পর্যন্ত। পাল্লেকেলেতে ৭ উইকেটে হারা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানান, পায়ের মাংসপেশিতে চোট পাওয়াতে জাকেরকে রাখা হয়নি প্রথম টি-টোয়েন্টির একাদশে। তিন ফরম্যাটে খেলার মতো একজন ব্যাটার কেন ছিটকে গেলেন, তৎক্ষণাৎ উত্তর আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ কিংবা ক্রিকেট অপারেশন্স থেকেও। তা…
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টির ২০২৪ সালের আসরের ফাইনালে উঠেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে অবশ্য শিরোপা জেতা হয়নি রকিবুল হাসান-রিপন মন্ডলদের। টপ এন্ড টি-টোয়েন্টির এবারের আসরেও দল পাঠাবে বাংলাদেশ। তবে আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এইচপির বদলে পাঠানো হবে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এইচপির বিপক্ষে প্রস্তুতি হিসেবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ২৮ জন ক্রিকেটার নিয়ে গত ১৭ জুন থেকে চট্টগ্রামে শুরু হয়েছে এইচপির প্রথম অনুশীলন ক্যাম্প, চলবে ১৪ জুলাই পর্যন্ত। দ্বিতীয় পর্বের অনুশীলন ১৬ জুলাই…
১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এমন অভিজ্ঞতা হবে, মোহাম্মদ সাইফউদ্দিন বোধহয় কল্পনাও করেননি। পাথুম নিসাঙ্কার কাছে টানা তিন চার খেয়ে প্রথম ওভার শুরু। গুনলেন ১৪ রান। পরের ওভারে তাসকিন আহমেদের কপালে কুশাল মেন্ডিসের কল্যাণে জুটল আরো ১৬ রান। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা এই দুই লংকান ওপেনারের তাণ্ডব চলল পঞ্চম ওভার পর্যন্ত। অমন ঝড়ো ব্যাটিংয়ের পর ম্যাচের আর কী বাকি থাকে! ম্যাচ ১৯তম ওভার পর্যন্ত গড়ানোর কৃতিত্ব বাংলাদেশি বোলারদের দেয়ার চেয়ে শ্রীলংকার মিডল অর্ডার ব্যাটারদের দেয়াই শ্রেয়। কুশাল মেন্ডিসের ৫১ বলে ৭৩ রানের ইনিংসে এক ওভার হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫৫ রানের লক্ষ্য টপকে গেল শ্রীলংকা।…
শ্রীলংকায় আজ সরকারি ছুটির দিন। তাই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিও ছিল কানায় কানায় পূর্ণ। তবে এই ফুল হাউজ শো’তেও শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড যেখানে বলেছিলেন এটা ১৭০-১৭৫ রানের উইকেট, সেখানে বাংলাদেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোরকম পেরোল ১৫০ রানের কোটা। টি-টোয়েন্টির ব্যাটিংটা এতদিনেও যে বাংলাদেশ রপ্ত করতে পারেনি, প্রমাণ মিলল আরও একবার। পারভেজ হোসেন ইমনের ৩৮, নাঈম শেখের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ৩২ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তুলেছে বাংলাদেশ। তবে শেষদিকে শামীম পাটোয়ারী দুই ছক্কা না মারলে হয়তো দেড়শোও পেরোত না বাংলাদেশের সংগ্রহ।…
শ্রীলংকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে যেখানে, টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ক্যান্ডির সেই পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরেছেন লিটন দাস। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এই ম্যাচ দিয়ে দীর্ঘ তিন বছর পর টি-টোয়েন্টিতে ফিরলেন নাঈম শেখ। সর্বশেষ ২০২২ সালে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। এক বছরের বেশি অপেক্ষার পর একাদশে ফেরানো হয়েছে সাইফউদ্দিনকে। ২০২৪ সালের মে মাসে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও জেতেনি বাংলাদেশ। আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারার পর ৩-০’তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান সফরে। হারের বৃত্ত থেকে…

