এক ম্যাচ হাতে রেখে ঐতিহাসিক সিরিজ জয়। দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে জাকের আলী অনিক বলেছিলেন, হোয়াইটওয়াশেই তাদের নজর। কিন্তু শেষ ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন মাঠে নেমে তারা দেখলেন উল্টো চিত্র। হোয়াইটওয়াশ দূরে থাকুক, করতে হয়েছে সর্বনিম্ন দলীয় সংগ্রহে আটকে না যাওয়ার লড়াই। পাকিস্তানের দেয়া ১৭৯ রানের লক্ষ্য ছুঁতে নেমে ১০৪ রানে বাংলাদেশ গুটিয়ে গেল বাংলাদেশ। খেলতে পারল না পুরো ২০ ওভারও। লিটনদের ২০ বল আগে অল আউট করে ৭৪ রানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ শেষ করল পাকিস্তান। ১৭৯ রান তাড়া করতে নেমে ২৫ রানের মধ্যে প্রথম পাঁচ উইকেট হারালে ম্যাচে আর কী বাকি থাকে?…
Author: টাইমস স্পোর্টস
পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতায় রীতিমতো এক বিলাসিতা দেখাল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামল একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে। যে উদাহরণ নিকট অতীত ঘেঁটেও আপনি পাবেন না হয়তো। আগের ম্যাচ খেলা পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। একাদশে এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। এই পাঁচ বদলের মধ্যে তিন বোলারকে দেখার সুযোগ হলো তৃতীয় টি-টোয়েন্টির প্রথম ইনিংসে। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের ওপর ঝড় বইয়ে দিলেন প্রথম দুই ম্যাচ সাইডবেঞ্চে বসে থাকা সাহিবজাদা ফারহান। ২৯ বলে ছুঁয়েছেন ফিফটি।…
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। হতাহতের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশের কোটা। এই প্রেক্ষিতে মানবিক এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টির টিকিট বিক্রি থেকে আয়কৃত অর্থ মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় ব্যয় করবে বিসিবি। একইসাথে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর মাধ্যমে। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তা নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে যে আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক…
ঢাকায় শেষ হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দুদিন ব্যাপী বার্ষিক সাধারণ সভা। গুঞ্জন ছিল এই সভা শেষেই আসন্ন এশিয়া কাপের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কিন্ত এসিসি সভাপতি মহসিন রেজা নাকভি সভা শেষে জানাতে পারেননি কী আছে এশিয়া কাপের ভাগ্যে। বৃহস্পতিবার গণ মাধ্যমের সাথে আলাপকালে পিসিবি সভাপতি জানিয়েছেন, বিসিসিআইয়ের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়ানোর কথা আছে এই টুর্নামেন্টের। যদিও সূচি-ভেন্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এসিসির পক্ষ থেকে। তবে বিসিসিআই সূত্রে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ৮ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আগামী ৫ সেপ্টেম্বর শুরু…
সিরিজ জয় নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশের অনন্য এক সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এই ম্যাচে বাংলাদেশের একাদশে মোট পাঁচটি বদলে এসেছে। বিশ্রাম দেয়া হয়েছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। একাদশে এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। হোয়াইটওয়াশ ঠেকানোর ম্যাচে একাদশে দুটি বদল এনেছে পাকিস্তান। ওপেনার ফখর জামানকে বসিয়ে নেয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে। খুশদিল শাহর বদলে একাদশে এসেছেন…
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা নিয়ে জল কম ঘোলা হলো না। গত এক সপ্তাহ ধরে ভারতের গণ মাধ্যমে একের পর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অনুষ্ঠেয় এসিসির এই বার্ষিক সভা বয়কট করছে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নেপথ্যে পাকিস্তানের সাথে রাজনৈতিক টানাপোড়েন। এদিকে এসিসির সভাপতি মহসিন নাকভি, যিনি আবার একইসাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। অন্যদিকে বাংলাদেশের সাথে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে শীতলতা নেমে আসায় দুইয়ে দুইয়ে চার মিলেছে ভারতের সভা বয়কটের প্রশ্নে। আর এখানেই ঝুলে যাচ্ছে আসন্ন এশিয়া কাপের ভাগ্য। কারণ ২৩ ও ২৪ জুলাই বিসিবির আয়োজনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠেয়…
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে বল হাতে আলো ছড়িয়ে বোলারদের র্যাংকিংয়ে চার বছর পর সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে সেরা দশে ছিলেন তিনি। বুধবার আইসিসির সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদের পর টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিকের। এছাড়া শেখ মাহেদী হাসান, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলামরাও এগিয়েছেন র্যাংকিংয়ে। এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ। সিরিজ নিশ্চিত করার দ্বিতীয় ম্যাচে ১৫ রানে নেন ১ উইকেট। দারুণ এই বোলিংয়ে ১৭ ধাপ এগিয়ে এখন…
পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২৮ রানেই নেই বাংলাদেশের প্রথম চার উইকেট। ঘোর বিপদের মুখে দলের ত্রাতা হিসেবে তখন আবির্ভূত হন জাকের আলী অনিক, তার সঙ্গী ছিলেন শেখ মাহেদী হাসান। দুজনের ৫৩ রানের জুটিতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। মাঝপথে মাহেদী থামলেও ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেট ছিলেন তৃতীয় ফিফটি ছোঁয়া জাকের। তার ৪৮ বলে ৫৫ রানের ইনিংসে ১৩৩ রানে থামে বাংলাদেশ। লো স্কোরিং হলেও বাংলাদেশের এই রানই যথেষ্ট ছিল পাকিস্তানকে থমকে দিতে। তানজিম হাসান সাকিব-শরীফুল ইসলামদের দারুণ বোলিংয়ে ১২৫ রানে অল আউট হয় পাকিস্তান। অবশ্য দুই পেসার দারুণ বল করলেও ম্যাচ সেরা হয়েছেন জাকেরই। ৫৫ রানের ইনিংসে জাকের একাই মেরেছেন…
পাকিস্তানকে লো স্কোরিং কিন্ত হাই ভোল্টেজে এক ম্যাচে ৮ রানে হারিয়ে প্রথমবার তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে পাওয়া এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেলেন লিটন দাসরা। দারুণ সাফল্যের এই সিরিজ জয়টা লিটনরা উৎসর্গ করেছেন উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশ্যে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাকের আলী অনিকের ৪৮ বলে ৫৫ রানের ইনিংসে ১৩৩ রানে অল আউট হয় বাংলাদেশ। ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে তানজিম সাকিব-শরীফুল ইসলামের দারুণ বোলিংয়ে ১৫ রানেরি প্রথম পাঁচ উইকেট হারায় পাকিস্তান। যদিও সেই ধস পাকিস্তান কাটিয়ে ওঠে ফাহিম আশরাফের ৩২ বলে ৫১ রানের…
সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন, ‘হাই স্কোরিং না হলেও সিরিজটা জমবে।’ প্রথম ম্যাচে লিটনের প্রত্যাশা পূরণ না হলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে দেখা মিলল লো স্কোরিং থ্রিলারের। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের শেষ ওভারে এক উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। মোস্তাফিজুর রহমান প্রথম বলে এসেই চার খেলেন আহমেদ দানিয়ালের কাছে। দ্বিতীয় বলে তার অফ কাটারে ডিপ মিড উইকেটের পুল করেন দানিয়াল, কিন্তু ধরা পড়েন শামীম হোসেন পাটোয়ারীর হাতে। উল্লাসে ফেটে পড়ল মিরপুরের সব গ্যালারি। ১২৫ রানে গুটিয়ে গেল পাকিস্তান। ৮ রানে জিতে এক ম্যাচে হাতে রেখে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে…

