দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নুরুল হাসান সোহান। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও নির্বাচকদের নজর বারবার এড়িয়ে যাচ্ছে তাকে। জাতীয় দলে না থাকলেও ‘এ’ দলের হয়ে নিয়মিতই খেলছেন এই উইকেটকিপার ব্যাটার। সেই ধারাবাহিকতায় ১৪ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টির জন্য ঘোষিত ‘এ’ দলের নেতৃত্ব পেয়েছেন তিনি। সোমবার তাকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। এবার ‘এ’ দলকে পাঠাচ্ছে বিসিবি। গত আসরে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি এইচপির। রানার আপ হয়ে দেশে ফিরেছিলেন…
Author: টাইমস স্পোর্টস
গত ৩০ জুলাই নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিকেটারের সূত্রে জানা গিয়েছিল ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’-এর (কোয়াব) নির্বাচন হতে যাচ্ছে আসন্ন সেপ্টেম্বরে। রবিবার কোয়াবের অ্যাড-হক কমিটি ও ক্রিকেটারদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে সংগঠনটির আহবায়ক সেলিম শাহেদ জানান আগামী ৪ সেপ্টেম্বর ১৫ বছর পর হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন। লম্বা সময় ধরে কোয়াবের কোনো নির্বাচন নেই। সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ১৫ বছর ছিলেন সভাপতির দায়িত্বে, সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন দেবব্রত পাল দেবু। তাদের দায়িত্বকালে বেশ কয়েক দফায় নির্বাচনের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পদত্যাগ করেন এই দুজন। যদিও পরবর্তীতে চলতি…
এশিয়া কাপের আগে অপ্রত্যাশিত ফাঁকা সূচিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার বাকি থাকলেও জানা যায়, ১৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে ডাচরা। কিন্তু বিসিবি সূত্রে জানা গেছে, পিছিয়ে যাচ্ছে নেদারল্যান্ডসের বাংলাদেশ সফর। ১৪ আগস্টের বদলে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসছে ডাচরা। সফর পিছিয়ে যাওয়াতে বদলে আসছে সূচিতেও। বিসিবির খসড়া সূচিতে ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ৩০ আগস্ট, ২ ও ৪ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। মূলত রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকেই পেছানো হয়েছে সিরিজের সূচি।…
শ্রীলংকা সফরের গল টেস্ট। দুই ইনিংসেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি। ড্র হওয়া সেই টেস্টের প্রথম ইনিংসে ১৪৮, দ্বিতীয় ইনিংসে ১২৫*। এমন দারুণ একটা টেস্ট কাটিয়ে শান্ত পরের ম্যাচেই এক ইনিংসে আউট হয়েছেন সিংগেল ডিজিটে, আরেক ইনিংসে ১৯। একই সফরে টি-টোয়েন্টি সিরিজে লিটন এক ম্যাচে খেলেছেন ৭৬ রানের ইনিংস। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তিন ম্যাচে তার মোট রান ১৭। শ্রীলংকায় ওয়ানডে সিরিজে জোড়া ফিফটির পর তাওহিদ হৃদয় টি-টোয়েন্টিতেও খেলতে পারেননি বড় ইনিংস। ফরম্যাটভেদে তারা সকলেই মিলে গেছেন এক বিন্দুতে। কমবেশি বড় ইনিংস খেললেও কেউই তারা ধারাবাহিক নন। এই সমস্যা অবশ্য সাম্প্রতিক নয়, দীর্ঘদিন ধরেই ব্যাটারদের ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ। …
গেল কয়েক মৌসুম ধরে মাঠের পারফরম্যান্সে এলোমেলো বরিশাল বিভাগ। চার দিনের ফরম্যাট কিংবা টি-টোয়েন্টি; সর্বত্রই তলানিতে এই দলটা। এর সাথে যুক্ত হয়েছে দলের সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব, দল গঠনে স্বজনপ্রীতির অভিযোগ। এমনকি নিয়মের তোয়াক্কা না করে কোচকে না জানিয়ে এক সিনিয়র ক্রিকেটারের নিজেই দল গঠনের মতো ঘটনাও ঘটেছে। এসব অভিযোগ আমলে নিয়ে শনিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিভাগীয় দলগুলোকে আলাদা গাইডলাইন দেবেন তারা। আগামী ১৫ সেপ্টেম্বর আট বিভাগীয় দল নিয়ে শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। কিন্তু এর আগেই বিভিন্ন ইস্যুতে অস্বস্তির হাওয়া বইছে বরিশাল দলে। অধিনায়ক বদল, একই ইস্যুতে কোচ-ম্যানেজারের…
আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আট দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হচ্ছে প্রস্তুতি। কিন্তু বরিশালের বিভাগীয় দলে বেশ টালমাটাল অবস্থা বিভিন্ন ইস্যুতে। অবশ্য আচমকা অধিনায়ক বদল, স্বজনপ্রীতি, সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বের খবরে সমালোচিত এই দলের কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আশরাফুল নিজেই আগ্রহ প্রকাশ করেছেন আসন্ন এনসিএলে বরিশাল দলের কোচের দায়িত্ব নিতে। খেলোয়াড়ি জীবন শেষ করার আগেই কোচিং কোর্স করেছেন আশরাফুল। লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। শুরুটা একাডেমি থেকে হলেও কাজ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের…
জাতীয় লিগের চার দিনের চারদিনের ভার্সন কিংবা টি-টোয়েন্টি ফরম্যাট; কোথাও উন্নতি নেই বরিশাল বিভাগের। লাল বলের ফরম্যাটে শেষ তিন মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের তলানিতে। গত বছরে আট দলের এনসিএল টি-টোয়েন্টিতে শেষ করেছে সবার নিচে থেকে। এসবের সাথে দলীয় কলহের প্রভাবেও টালমাটাল বিভাগীয় এই দলটা। সামনে এসেছে বরিশালের দুই সিনিয়র ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বী ও সোহাগ গাজীর দ্বন্দ্বের কথা। যা নিয়ে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানা গেছে, জাতীয় দলের সাবেক এই দুই ক্রিকেটারের নেতৃত্বে বরিশালের বিভাগীয় দলের আলদা দুটো কোরাম গড়ে উঠেছে। মূলত এই দ্বন্দ্বের কারণেই গত বছর জাতীয় লিগের চারদিনের ভার্সনের মাঝপথে দলের অধিনায়কত্ব ছাড়েন রাব্বী। বদলি অধিনায়ক…
৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, তবুও সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলে নিজের জায়গাটা পাকা করতে পারেননি খালেদ আহমেদ। ১৬টা টেস্ট খেললেও ওয়ানডেতে দেখা গেছে ২ ম্যাচে। আর টি-টোয়েন্টি অভিষেক হয়েছে সর্বশেষ জুনের পাকিস্তান সফরে। নেপথ্যে বাংলাদেশের পেস বোলিংয়ের বিপ্লব। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদদের সাথে প্রতিন্দ্বন্দ্বিতা করে পেরে ওঠেননি এই ডানহাতি পেসার। অবশ্য সাদা বলের পেসারদের এই সুস্থ প্রতিযোগিতাকে অনুপ্রেরণা হিসেবেই নিচ্ছেন খালেদ। সিলেট থেকে উঠে আসা খালেদ জানিয়েছেন, বাকিদের থেকে এগিয়ে থাকার চেষ্টা তার সবসময়ই থাকে। সম্প্রতি গায়ানাতে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন গ্লোবার সুপার লিগ। ৪ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। সর্বশেষ বিপিএলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের…
স্থগিত হয়েছে আগস্টে ভারতের বাংলাদেশ সফর। এশিয়া কাপের আগে তাই বাংলাদেশ জাতীয় দলের সূচি ফাঁকাই থাকছিল। তবে বড় এই টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের যথাযথ প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে রয়্যাল ডাচ ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা গেছে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে ডাচরা। এখনো চূড়ান্ত হওয়ার বাকি সিরিজের সূচি। তবে জানা গেছে, ১৯ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। সিরিজের ভেন্যুও এখনো ঠিক করা হয়নি বিসিবির পক্ষ থেকে। গ্রাউন্ডস কমিটির বরাতে জানা গেছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের…
মাঠে ক্রিকেটের তেমন ব্যস্ততা নেই। শ্রীলংকায় দীর্ঘ সিরিজ শেষ করে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলে জাতীয় দলের ক্রিকেটাররা আপাতত বিশ্রামে। তবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কিছু না কিছু হতেই থাকে। ব্যক্তিগত অনুশীলন সারতে আসেন ক্রিকেটাররা। এরই মাঝে বুধবার দুপুরে হোম অফ ক্রিকেটে বিশেষ এক বৈঠকে একত্রিত হন দেশের শীর্ষ সারির বেশ কয়েকজন ক্রিকেটার। উদ্দেশ্য ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’-এর (কোয়াব) নির্বাচন। দুপুরের এই বৈঠকে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিকেটার টাইমস অফ বাংলাদেশকে জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ৪ অথবা ৫ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াব নির্বাচন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পদত্যাগ করেন দীর্ঘদিনের কোয়াব সভাপতি নাইমুর রহমান…

