রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের ঝলমলে মঞ্চ। মাঝে দাঁড়িয়ে ফুটবলার ঋতুপর্ণা চাকমা, হাতে দুটো অ্যাওয়ার্ড। তার দুই পাশে দাঁড়ানো জাতীয় দলের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের হাতে একটি করে অ্যাওয়ার্ড। পুরস্কারের এই তারতম্যের নেপথ্যে কী? এই দুজনকে হারিয়ে শীর্ষস্থানীয় একটি জনপ্রিয় দৈনিকের দেয়া বর্ষসেরা ক্রীড়া অ্যাওয়ার্ডে প্রথম হয়েছেন দুইবারের সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা। বাংলাদেশের মতো ক্রিকেট প্রধান দেশে বর্ষসেরা ক্রীড়াবিদ হচ্ছেন একজন নারী ফুটবলার, খানিকটা অবাকই হতে হয়। এখানেই অবশ্য শেষ নয়। সেই দৈনিকের পাঠকদের ভোটেও বর্ষসেরা ক্রীড়াবিদ ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কারটা জিতেছেন রাঙামাটির এই নারী ফুটবলার। গত এপ্রিলে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ক্রীড়া…
Author: টাইমস স্পোর্টস
রোদ ঝলমলে বৃহস্পতিবার দিনের সকাল ১১টা। অবশ্য রোদেলা দিনের মুড বদলে যেতে সময় নিল না। আকাশ ফুঁড়ে নেমে এলো বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচতে সংবাদকর্মীরা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজার লাউঞ্জে আশ্রয় নিলেও অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার রিজান হোসেনের তাতে থোড়াই কেয়ার। কিটব্যাগ আর লাগেজ নিয়ে নেমে এলেন একাডেমি ভবনের সামনে। কারণ দীর্ঘ দুটি সফর শেষ করে তখন বাড়ি ফেরার তাড়া এই তরুণ ক্রিকেটারের। জিম্বাবুয়েতে কদিন আগেই ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছেন ৬ ফুট ১ ইঞ্চির এই অলরাউন্ডার। ব্যাটে-বলে দারুণ এক টুর্নামেন্ট কেটেছে তার। ৭ ম্যাচে ১৮২ রান করেছেন এই ডানহাতি ব্যাটার, ডান হাতি পেসে উইকেট নিয়েছেন ১০টা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে…
৯ কোটি টাকা দেনা থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে সমঝোতা করেছিল চিটাগং কিংস। মোট দেনার সাড়ে ৩ কোটি টাকা দেয়ার শর্তে কেবল গত মৌসুমের জন্য বিপিএলে খেলার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিটি, যার মালিক হিসেবে আছেন সামির কাদের চৌধুরী। কিন্তু সেই অর্থ পরিশোধ না করায় বন্দর নগরীর এই দলটির সাথে বিপিএলের চুক্তি ছিন্ন করেছে । বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। সব মিলিয়ে কিংসের কাছে বিসিবির পাওনা সুদসহ সর্বমোট ৩৭ লক্ষ ৮২ হাজার ১৫৬ ডলার ১৬ সেন্ট। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪১ লক্ষ ৬০ লাখ টাকা। তবে মাসখানেক আগে বিসিবি থেকে…
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে জেতার পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের শিরোপা। সময়টা বেশ ভালোই কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। দেশে ফেরার পর আপাতত দিন দশেকের ছুটিতে যাচ্ছেন যুব দলের ক্রিকেটাররা। তবে আগামী ২৪ আগস্ট যোগ দিতে হবে দলের ক্যাম্পে। কারণ আসন্ন সেপ্টেম্বরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবেন আজিজুল হাকিম তামিমরা। বিসিবি সূত্রে জানা গেছে, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩০ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ৫ সেপ্টেম্বর শুরু সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চার ম্যাচের সূচি ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। যদিও এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড সফরকে…
প্রথমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এরপর মুশফিকুর রহিম অবসর নিয়েছেন ওয়ানডে থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন খেলছেন কেবল টেস্ট ক্রিকেটটাই। যদিও বিপিএল, ডিপিএলের মতো সাদা বলের ঘরোয়া ক্রিকেটে তার দেখা মেলে নিয়মিতই। সেই ধারাবাহিকতায় এবার আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে সিলেট বিভাগের হয়ে খেলবেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে মুশফিকের অভিজ্ঞতার ওপরই ভরসা রাখছেন দলটির কোচ রাজিন সালেহ। এনসিএল টি-টোয়েন্টির গত আসরে সিলেটের হয়ে জাকির হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদের মতো জাতীয় দলের তারকারা। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে আলো কেড়েছিলেন জিশান আলম। তবুও দুই ম্যাচের বেশি জিততে পারেনি দলটি। টুর্নামেন্ট শেষ করেছিল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থেকে।…
গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শেষ হয়েছে চলতি বছরের ২৯ এপ্রিল। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও ক্লাব থেকে পুরো পারিশ্রমিক পাননি অনেক ক্রিকেটারই। এদের মধ্যে অন্যতম ব্রাদার্স ইউনিয়ন। এই ক্লাবের বেশিরভাগ ক্রিকেটারেরই পাওনা বকেয়া আছে এখনো। বকেয়া পারিশ্রমিক আদায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠিও দিয়েছেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার মিরপুর স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলনেরও ঘোষণা দেন ক্লাবটির ক্রিকেটারদের একাংশ। সকাল ১১টার দিকে ব্রাদার্সের হয়ে গত মৌসুমের ডিপিএল খেলা সাত জন ক্রিকেটার আসেন মিরপুর স্টেডিয়ামে। বিসিবির একাডেমি ভবনে গোপন বৈঠকও সারেন তারা নিজেদের মধ্যে। এর ঘণ্টা দুয়েক পর জানা যায়, সংবাদ সম্মেলনে স্থগিত করেছেন তারা। নেপথ্যে ছিল…
পাওয়ার হিটিং কোচের দায়িত্ব নিয়ে গত ৭ আগস্ট বাংলাদেশে এসেছেন জুলিয়ান উড। এশিয়া কাপের আগ পর্যন্ত কাজ করবেন এই ইংলিশ কোচ। তবে ক্রিকেটারদের সাথে কোনো ধরনের সেশনের আগেই স্থানীয় কোচদের নিয়ে মঙ্গলবার এক ওয়ার্কশপ করেছেন ইংল্যান্ডের সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট অধীনস্থ কোচদের নিয়ে পাওয়ার হিটিংয়ের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এই সেশনে উড আলোচনা করেছেন আধুনিক কোচিং, ব্যাটিংয়ের টুকিটাকি ও পাওয়ার হিটিং নিয়ে। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলা টাইগার্সের প্রধান কোচ সোহেল ইসলাম, অনূর্ধ্ব-১৭ দলের কোচ হান্নান সরকার, তালহা জুবায়ের, মাহবুব আলী…
ক্রিকেটারদের ফিটনেস যাচাই করতে সবচেয়ে জনপ্রিয় দুই মাধ্যম হচ্ছে বিপ টেস্ট আর ইয়ো-ইয়ো টেস্ট। বাংলাদেশের ক্রিকেটারদেরও এই দুই প্রসেসের মধ্য দিয়েই যেতে হয়। তবে বাংলাদেশ ক্রিকেট দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিয়েলির পছন্দ টাইম ট্রায়াল। এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে হওয়া ১৬০০ মিটারের দৌড়ে প্রথম হয়েছেন নাহিদ রানা, সে তো ঘড়ি ধরেই। ৫ মিনিট ৩১ সেকেন্ড লেগেছে তার। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পের সেশনেও ক্রিকেটারদের শারীরিক অবস্থা কিয়েলি যাচাই করেছেন ঘড়ি ধরেই। অর্থাৎ টাইম ট্রায়ালে। যেখানে নির্দিষ্ট বিরতির পর পূর্ব নির্ধারিত দুরত্ব অতিক্রম করতে হয় ক্রিকেটারদের। কে কত ভালো করছেন, সেটা…
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে চলছে ফিটনেস ক্যাম্প। মঙ্গলবার নাথান কেলির অধীনে ফিটনেস ক্যাম্পে বেশিরভাগ ক্রিকেটার সকালে এলেও পেসার নাহিদ রানা এলেন বেশ দেরিতে। বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির এই বোলার কাঁধে ব্যাগ ঝুলিয়ে সোজা এসে বসে পড়লেন আইস বক্সের ওপর। ততক্ষণে সেশন প্রায় শেষ। শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা ঘেমে নেয়ে ক্লান্ত-শ্রান্ত, তৃষ্ণার্ত। ফিটনেস সেশনে দেরিতে এলেও নাহিদের শারীরীক সক্ষমতা নিয়ে ট্রেনার নাথানের কোনো সংশয় নেই। দুদিন আগে জাতীয় স্টেডিয়ামে হওয়া ১৬০০ মিটারের দৌড়ে প্রথম হয়েছেন এই ডানহাতি পেসার। সংবাদ কর্মীদের সাথে আলাপকালে অস্ট্রেলিয়ান এই ট্রেনার নাহিদের বেশ প্রশংসাও করলেন। এর ঘণ্টা দেড়েক পর নাহিদের দেখা মিলল…
মঙ্গলবার সকালের কড়া রোদ। এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের সবাই না থাকলেও বেশিরভাগই উপস্থিত ছিলেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিয়েলির ফিটনেস ক্লাসে। সকাল ৮টায় জিমে গা গরমের পর শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন সকাল ৮টা ৪৫ মিনিটে। এরপর ফিটনেস সেশন চলে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট। এই সময়টায় ক্রিকেটারদের শারীরিক সামর্থ্যের পুরোটার পরীক্ষা নিয়েছেন নাথান। মিরপুর স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সারি বেধে দাঁড়ান একে একে সবাই। সেখান থেকে একটা নির্দিষ্ট দুরত্ব পরপর সাজিয়ে রাখা বিভিন্ন রঙের কোন। ট্রেনার কেলি পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন দিয়েই বলে উঠছেন ‘গো!’। শোনার সাথে সাথে ক্রিকেটাররা ছুটেছেন নির্দিষ্ট কোনের পানে,…

