রামিসা হত্যা মামলার বিচার শুরু ১ জুন: আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ১ জুন: আইনমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনার বিচার আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ঘটনার প্রধান অভিযুক্তকে মাত্র সাত ঘণ্টার মাথায় গ্রেপ্তার করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার চুয়াডাঙ্গার দামুড়হুদায় আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইনমন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। জুনের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আদালত ছুটি থাকলেও সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ১ জুন থেকেই এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন

নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে তা অনভিপ্রেত ও অশোভনীয়। এই ঘটনাকে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হচ্ছে।

জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad