Author: টাইমস স্পোর্টস

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। সিলেটের দর্শকদের জন্য থাকছে মাঠে বসে এই সিরিজ উপভোগ করার সুযোগ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন এই সিরিজের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা। সিলেট স্টেডিয়ামের গ্রিন হিল এরিয়ার টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। একই মূল্যে পাওয়া যাবে শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট। শহীদ আবু সাইড স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে ২৫০  টাকায়। ক্লাব হাউজের এ ওয়ান ব্লক থেকে ই-ওয়ান ব্লক পর্যন্ত টিকিট কেনা যাবে ৫০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার গ্যালারির টিকিট…

Read More

দেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড-এর ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বশেষ আসরে দলটিকে শিরোপা জেতানোতেও মোসাদ্দকের ব্যাটে-বলে দারুণ অবদান। কিন্তু ভাঙতে যাচ্ছে আবাহনী-মোসাদ্দেকের ১৩ বছরের যুগলবন্দী। জানা গেছে, ঢাকা লিগের আগামী মৌসুম থেকে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলবেন এই অলরাউন্ডার।  মৌসুম আসার আগেই মোসাদ্দেকের এই দলবদলের খবর নিশ্চিত করেছেন আবাহনীর ক্রিকেট কমিটির সচিব জিএস তামিম ও রূপগঞ্জের সচিব তরিকুল ইসলাম টিটু। মূলত আর্থিক দিক থেকে লাভবান প্যাকেজকেই প্রাধান্য দিচ্ছেন মোসাদ্দেক।  জানা গেছে, রুপগঞ্জে মোসাদ্দেক পাবেন ৭০ লাখ টাকা। যেখানে গত আসরের ঢাকা লিগে আবাহনী তাকে দিয়েছিল ৪৫ লাখ টাকা। অবশ্য আগামী মৌসুমের…

Read More

রুবেল হোসেনের প্রথম ওয়ানডে হ্যাটট্রিক, ভারতের বিপক্ষে ড্র করা টেস্ট, এর আগে অস্ট্রেলিয়ার  বোলারদের পিটিয়ে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরি; সবকিছুর সাক্ষী হয়ে আছে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। বর্তমানে যা শহীদ রিয়া গোপ স্টেডিয়াম নামে পরিচিত। নাম বদলালেও এই মাঠে ২০১৬ সালের পর এই মাঠে আর আন্তর্জাতিক কোনো ম্যাচ হয়নি। একটা সময় ঢাকা লিগের ম্যাচও হতো। কিন্তু রক্ষণাবেক্ষনের অভাবে সেই মাঠ পরিণত হয়েছে রীতিমতো ময়লার ভাগাড়ে। ভগ্নপ্রায় গ্যালারি, ড্রেসিংরুম আর প্রেসবক্স। মাঠের আউটারে ছিল কচুরিপানার রাজ্য।  বাংলাদেশের এক সময়কার আন্তর্জাতিক এই ভেন্যুর ভগ্নদশা দেখে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আফসোস করেছেন। রবিবার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘ক্রিকেট ডেভেলপমেন্ট…

Read More

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য শনিবার ঘোষিত দলে ডাক পেয়েছেন রুবাইয়া হায়দার ঝিলিক, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার। বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম। ঝিলিক বাংলাদেশের হয়ে ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় আছেন। ২০২৩ সালে ওয়ানডে অভিষেক হওয়া নিশির ওয়ানডে অভিষেক হয়েছে ২০২৩ সালের পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক সুমাইয়া একটা মাত্র ওয়ানডে খেলেছেন ২০২৪ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের দলে এই তিন জনের অন্তর্ভূক্তি নিয়ে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ…

Read More

ওয়ানডে আর টেস্টে দলের ‘গো টু ম্যান’ হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে মেহেদী হাসান মিরাজের জায়গাটা নড়বড়ে। চলতি বছর বাংলাদেশের খেলা ১২ টি-টোয়েন্টিতে মিরাজ ছিলেন মাত্র পাঁচটিতে। বিশেষত তার ব্যাটিংয়ের ধরনই প্রশ্ন তুলেছে টি-টোয়েন্টি দলে থাকা নিয়ে। শেষ পাঁচ ম্যাচে তার রান ৬৪, সর্বোচ্চ ২৯। সর্বশেষ পাকিস্তান সিরিজে খেললেও এশিয়া কাপের দলে তার জায়গা হয়নি।  তবে সংবাদ সম্মেলনে শনিবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, টি-টোয়েন্টির ভাবনাতে আপাতত না থাকলেও এই ফরম্যাটে মিরাজের ফিরে আসার সম্ভাবনা দেখছেন তিনি। লিপুর এই ভাবনার নেপথ্যে আছে মিরাজের বাকি দুই ফরম্যাটের ধারাবাহিক পারফরম্যান্স। টেস্ট আর ওয়ানডের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আছেন যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ স্থানে। অবশ্য…

Read More

জাতীয় দলে ফেরার আলোচনায় নুরুল হাসান সোহান ছিলেন গেল মাস ছয়েক ধরেই। আগে-পরে তাকে জায়গা করেই দিতে হতো নির্বাচকদের। অন্তত দফায় দফায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথাতেও সেই সুর ছিল। এশিয়া কাপের দলেও তাই জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার সোহান। কিন্তু সাইফ হাসানের অন্তর্ভুক্তি এসেছে চমক হিসেবে। কারণ ব্যাক আপ ওপেনারের আলোচনায় ছিল না তার নাম।  শনিবার প্রধান নির্বাচক লিপু খন্ডন করলেন তাদের দুজনকে এশিয়া কাপের দলে নেয়ার যুক্তি। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানান, দুটি আলাদা পজিশনে ব্যাক আপ হিসেবেই নেয়া হয়েছে তাদের।  সর্বশেষ ২০২৩ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন সোহান। এরপর দীর্ঘদিন ছিলেন না নির্বাচকদের সুনজরে।…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে জাতীয় দলের ক্রিকেটার কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যদের সাথে ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ শীর্ষক এক প্রোগ্রাম আয়োজিত হয়েছিল গত ১৯ আগস্ট। যদিও রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সেই প্রোগ্রামে ছিলেন না বয়সভিত্তিক দল ও নারী দলের ক্রিকেটাররা।  তবে বিসিবির একটি সূত্রে জানা গেছে, পুরুষদের অনূর্ধ্ব-১৯ দল, হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও নারী ক্রিকেটারদের নিয়ে চলতি মাসের শেষ দিকে আবারও ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ প্রোগ্রাম চলমান থাকবে। বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে নিয়ে এই প্রোগ্রামের অধীনে বসবেন তারা।   মূলত ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফদের দাবি-দাওয়া, চাওয়া-পাওয়া, সুযোগ-সুবিধার কমতি ও…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রভাবশালী পরিচালকদের একজন মাহবুবুল আনাম। যদিও মাহবুব আনাম নামেই বেশি পরিচিত। মেয়াদে মেয়াদে বোর্ড পরিচালক বদলেছে, সভাপতি বদলেছে, তবুও বিসিবিতে ধ্রুবক হয়ে ছিলেন একমাত্র তিনিই। বাংলাদেশের ক্রিকেটের সাথে দীর্ঘদিনের পথচলায় সামলেছেন মিডিয়া, গ্রাউন্ডসের মতো গুরুত্বপূর্ণ বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও।  এবার বিসিবির সম্ভাব্য সভাপতির পদেও বেশ আলোচনায় ছিলেন এই ক্রিকেট সংগঠক। তবে বৃহস্পতিবার রাতে জানা গেছে, অক্টোবরে বিসিবির আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচনে লড়বেন না তিনি। যদিও এখনো তফসিল ঘোষণার বাকি।  বিসিবির গ্রাউন্ডস কমিটির সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের এই চেয়ারম্যান একাধিক সংবাদ মাধ্যমকে জানান, মূলত ক্লাব রাজনীতির জন্যই নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। এই বিষয়ে তার মন্তব্য জানতে…

Read More

অধিনায়ক হিসেব দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলটা বেশ যত্ন নিয়েই গোছাচ্ছেন লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতে প্রথম অ্যাসাইনমেন্ট ব্যর্থতা মোড়ানো, পাকিস্তানে গিয়ে হোয়াইটওয়াশ। এরপর শ্রীলংকায় ঐতিহাসিক সিরিজ জয়, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বদলা। সব মিলিয়ে লিটনের খাতায় লেটার মার্ক দেবেন কিনা, সেটা আপনার বিষয়। তবে দলকে এক সুতোয় গাঁথার কাজটা ভালোভাবেই করছেন এই ডানহাতি ব্যাটার। লিটনের সামনে অপেক্ষা করছে এশিয়া কাপের চ্যালেঞ্জ। যদিও এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের একটা টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের দল এখনো ঘোষণা হয়নি, এদিকে এশিয়া কাপের দলও ঘোষণা হয়ে যাওয়ার কথা ২২ আগস্টের মধ্যে। মিরাজ ছুটি নিয়েছেন, তাই তিনি…

Read More

সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম এক মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের নিয়ে তিনটি বোর্ড সভা করেছেন আমিনুল ইসলাম বুলবুল। তৃতীয় সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, হাই পারফরম্যান্স ফর অল প্রোগ্রামের অধীনে বিসিবি অ্যাওয়ার্ড নাইট চালু করবেন তারা। বুধবার বিসিবির এক কর্মকর্তার সূত্রে টাইমস অফ বাংলাদেশ জানতে পেরেছে, আসন্ন সেপ্টেম্বরে আয়োজিত হতে যাচ্ছে বিসিবি অ্যাওয়ার্ড নাইট।  সর্বশেষ ২০০৬ সালে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বিসিবি। এরপর নানান কারণে সেটা আর চালিয়ে যেতে পারেনি বোর্ড। অবশেষে দীর্ঘ ১৯ বছর পর বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে আবারও দেখা যাবে এই পুরস্কার বিতরণী। অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা এখানে আলোচ্য বিষয়।…

Read More