দুই বছরের চুক্তিতে আইসিসির কয়েকবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টফেলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে ও আম্পায়ার ট্রেইনার তৈরি করতেই দুই বছরের জন্য আনা হচ্ছে তাকে। বিসিবির একটি সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন সাবেক এই অস্ট্রেলিয়ান আম্পায়ার। যদিও বেশ চুক্তির আর্থিক দিক থেকে জটিলতার কথাও শোনা গিয়েছিল। ঢাকা পৌঁছানোর পরদিন বিসিবির সঙ্গে নিজের কর্মপন্থা নিয়ে বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনা সারবেন টফেল। কবে নাগাদ পুরোদমে কাজ শুরু করবেন, টিমে কতজন থাকবে; সবই নির্ধারিত হবে সেই আলোচনার পর, এমনটাই জানিয়েছে বিসিবির সংশ্লিষ্ট একটি সূত্র। এর আগে গত ৩০ জুন বিসিবির তৃতীয় বোর্ড সভা শেষে আম্পায়ারিং…
Author: টাইমস স্পোর্টস
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, একাধিক সূত্রে জানা গেছে আগামী ৪ অক্টোবরই হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। গত ১ সেপ্টেম্বর সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন অক্টোবরের শুরুতে বিসিবি নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সেই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনও ঘোষণা করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন ২০২৫ উপলক্ষে নির্বাচনী কমিশন গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। বোর্ডের সংবিধান ও বিধি অনুযায়ী, নিম্নলিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে: ১. অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট – প্রধান নির্বাচন…
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে লিটন দাসকে প্রশ্ন করা হয়েছিল সিলেটের ফ্লাডলাইটের মান নিয়ে। উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘বেটার দ্যান মিরপুর।’ অবশ্য সিরিজের শেষ ম্যাচে সিলেটের ফ্লাডলাইটে যে বিভ্রাট দেখা দিল, সেটার প্রভাবে ম্যাচ বন্ধ রাখতে হলো সাত মিনিটের বেশি। ফ্লাডলাইটের আলো ফিরলেও বৃষ্টির বাগড়ায় তিন বলের বেশি খেলা হয়নি। টেকনিক্যাল আর প্রাকৃতিক কারণে দুই দফায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত দারুণ ছন্দে ব্যাট করছিলেন লিটন। পাঁচ ছক্কা আর দুই চারে ১৬ বলে অপরাজিত ছিলেন ৪২ রানে। যদিও ব্যক্তিগত ৩৭ রানে শারিজ আহমেদের হাতে ক্যাচ দিয়েও জীবন পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। পাঁচ পরিবর্তন নিয়ে…
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়াতে এই ম্যাচে বদলে গেছে বাংলাদেশের টিম কম্বিনেশন। একাদশে এসেছে পাঁচটি পরবির্তন। বিশ্রাম দেয়া হয়েছে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। পেসার জুটি মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকেও রাখা হয়েছে একাদশের বাইরে। শেষ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। হোয়াইটওয়াশ ঠেকানোর মিশনে একটি পরিবর্তন এনেছে ডাচরা, ফিরেছেন বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গল। বাংলাদেশ একাদশ:…
সাদা বলের দুটো সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ক্যারিবিয়ানদের। বিসিবির সংশ্লিষ্ট একটি সূত্রে টাইমস জানতে পেরেছে, সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিন ভেন্যু মিলিয়ে। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার সম্ভাব্য দিন ১৮ অক্টোবর। তিন ওয়ানডের দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। এরপর টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সর্বশেষ…
সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে। সভাপতি হিসেবে তার পথচলা কি আসন্ন বিসিবি নির্বাচন পর্যন্তই? নাকি লড়বেন তিনি নিজেও? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল গত কিছুদিন ধরে। সোমবার সিলেটে বিসিবির ভার্চুয়াল সভা শেষে জানা গেছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে নির্বাচন। এরপর থেকে আরো আগ্রহ বাড়ছে নির্বাচনে বুলবুলের প্রতিন্দ্বদ্বিতা করা নিয়ে। এতদিন সরাসরি কিছু না বললেও, মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান জানান, অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি। আগামী নির্বাচনে অংশগ্রহন করবেন কিনা? এই প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ…
আগের ম্যাচে ডাচদের স্কোরবোর্ড যতটা সুশ্রী ছিল, একদিনের ব্যবধানে সেখানে আরো করুণ দশা। ৮ উইকেটে ১৩৭ রান করে ম্যাচ হারলেও দ্বিতীয়টায় কোনোরকমে পেরিয়েছে ১০০। সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেনি পুরো ২০ ওভারও। গুটিয়ে গেছে ১৫ বল আগেই। যদিও ইনিংসের শুরুটা ছিল ম্যাক্স ও’ডাউডের প্রথম বলে মারা চার দিয়ে। কিন্তু যত ইনিংস এগিয়েছে ততই মলিন হয়েছে ডাচদের কমলা জার্সি। বাংলাদেশ শিবিরে ছিল অবশ্য ভিন্ন চিত্র। আগের ম্যাচে ব্যর্থ হলেও সিলেটে সোমবার রাতে হেসেছে তানজিদ হাসান তামিমের ব্যাট। এই বাঁহাতি ওপেনারের অপরাজিত ফিফটিতে ৪১ বল হাতে রেখে ম্যাচ জিতল বাংলাদেশ। .৯ উইকেটের এই জয়ে ডাচদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত…
সিলেটে চলছে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের এই ব্যস্ততার ডামাডোলেই বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। সোমবার সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই সভা, যেখানে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভায় সশরীরে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বাকিরা যুক্ত হয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সভা শেষে সিলেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আসেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান ফাহিম। সেখানেই জানান, বহুল আলোচিত বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে। আনুষ্ঠানিক দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও বিসিবির একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য দিন হতে পারে ৪ অক্টোবর। গঠন করা হবে ইলেকশন কমিটি। তিন…
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮ উইকেটে জেতা প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আগে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন লিটন। একাদশে এসেছে দুটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবকে ফেরানো হয়েছে একাদশে। বাদ পড়েছেন রিশাদ হোসেন ও পেসার শরীফুল ইসলাম। সিরিজে টিকে থাকার ম্যাচে ডাচদের একাদশে এসেছে মাত্র একটি বদল। বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলের বদলে এসেছেন সিকান্দার জুলফিকার। ২০১৯ সালের পর এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেমেছেন তিনি। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি…
বিশ্বকাপের মতো বড় মঞ্চে আপসেট কিংবা অঘটনের জন্য নেদারল্যান্ড্সের আলাদা একটা সুখ্যাতিই আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আলাদা দুটো আসরে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে দেয়া থেকে শুরু করে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে টপকানো; সব মিলিয়ে ডাচরা বেশ লম্বা একটা পথ পাড়ি দিয়েছে। অবশ্য তাদের অঘটনের তালিকায় আরো কিছু ম্যাচ আছে, যেসব রীতিমতো ক্রিকেট রূপকথার অংশ হয়ে গেছে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে চমকে দেয়া, ২০১৪ সালের আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯০ রান তাড়ার জয়গাঁথাকেও দূরে সরিয়ে রাখার উপায় নেই। ডাচদের এই অঘটনের দর্শনের নেপথ্যে কী আছে? বড় ম্যাচের আগে কীভাবে প্রস্তুতি সারে? তাদের দলে আছে দুনিয়ার ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে উঠে আসা অভিবাসী…

