চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু
ঘটনাস্থলের কাছে স্থানীয়দের ভিড়। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে দেবিনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চর চাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয়রা জানান, শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

চর চাকলা গ্রামের বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের মানুষ জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সুযোগে শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। তারা পানিতে ডুবে যাওয়ার বিষয়টি প্রথমে কেউ জানতে পারেনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

আরও পড়ুন

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, কয়েকজন শিশু নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তারা একে একে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা নদীতে তল্লাশী চালিয়ে একে একে মরদেহগুলো উদ্ধার করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের এই নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি পানিতে পূর্ণ হয়ে যায়। অন্য সময় নদীটিতে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে চাষাবাদ করা হয়।

সম্প্রতি কয়েক দিনের বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ায় মরা পাগলা নদীতেও পানি বেড়েছে। শুক্রবার দুপুরে শিশুরা ওই নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad