২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া পাঁচ শিশুর সবাই হাম উপসর্গে আক্রান্ত ছিল। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬১। অন্যদিকে হাম শনাক্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের মতোই ৯৯ রয়েছে।
ওই ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে সন্দেহজনক রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।
এদিকে নতুন করে আরও ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে সারা দেশে সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন সুস্থ হয়েছেন।


