সিলেটের আকাশে তখন গনগনে রোদ। রবিবার দুপুরের সূর্যের তেজে চোখ পাতা দায় মাঠের দিকে। এর মাঝেই ড্রেসিংরুম থেকে মিডিয়া সেন্টারের দিকে হনহনিয়ে হেঁটে এলেন নেদারল্যান্ডস দলের মিডিয়া ম্যানেজার কোরে রুটগার্স। বন্ধুত্বসূলভ বাচনভঙ্গি আর হাসিখুশি আচরণে অল্প কদিনেই বেশ পরিচিত আর জনপ্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশি সাংবাদিকদের মাঝে। তার আড্ডা চলছিল মিডিয়া সেন্টারের সামনে। ঐচ্ছিক অনুশীলন থাকায় দলের সবাই আসেননি। অল্প যে ক’জন এসেছিলেন, তাদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন ম্যাক্স ও’ডাউড। পকেটে মোবাইল, সতীর্থদের সাক্ষাৎকার দেয়ার দৃশ্য ধারণ করছিলেন ‘ওসমো’ নামের একটা ডিভাইসে। তার এই সত্তার সাথে এই কদিন সবাই পরিচিত হয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। ভ্লগিং করেন, নিজের একটা…
Author: টাইমস স্পোর্টস
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের সবচেয়ে বড় উল্লাসটা শোনা গেল লিটন দাসের ফিফটির পর। শুরু হলো ‘লিটন! লিটন!’ স্লোগান। এই আওয়াজ আন্দোলিত না হওয়ারও খুব যৌক্তিক একটা কারণও নেই। বাংলাদেশ-নেদারল্যান্ডসের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটনের ৫৪* ইনিংসটা এক পাশে সরিয়ে রাখলে ম্যাচটাকে ‘নিরুত্তাপ’ ট্যাগ যে কেউ দিতেই পারেন। টস হেরে ব্যাট করতে নেমে ধুঁকেছে ডাচ দল। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ১৩৭। লিটনের ৬৭* রানের ইনিংসের সাথে প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ হাসানের৩ ছক্কা ও এক চারে ১৯ বলে ৩৬* রানের ক্যামিওতে ৩৯ বল হাতে রেখে জিতল বাংলাদেশ। ৮ উইকেটের এই জয়ে সিরিজের ১-০ তে…
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন সাইফ হাসান। কাঁধের চোটে ছিটকে যাওয়ার শংকা থাকলেও একাদশে আছেন পারভেজ হোসেন ইমন। অনুশীলনে চোট পেয়ে এই ম্যাচে নেই শামীম হোসেন। তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক হিসেবেই পরিচিত। তবে প্রথম টি-টোয়েন্টির উইকেটে আছে ঘাসের ছোঁয়া। উইকেট কেমন আচরণ করে, সেটা দেখতেই আগে বোলিংয়ের সিদ্ধান্ত লিটনের। টসের সময় লিটন নিজেও বলছিলেন, এত ঘাসের উইকেটে এর আগে বাংলাদেশের কোনো মাঠে তিনি খেলেননি। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে এসেছে…
হ্যান্ডশেক নাকি ফিস্ট বাম্প? বার দুয়েকের চেষ্টার পর কোনো একটাতে স্থির না হতে পেরে ক্ষান্ত দিলেন নেদারল্যান্ডসের অফস্পিনার আরিয়ান দত্ত। যদিও শেষ পর্যন্ত এই ডাচ অফস্পিনার হ্যান্ডশেক করেই পরিচয় পর্বটা সারলেন। ৬ ফুট লম্বা আরিয়ান, জাতীয়তায় ডাচ হলেও তার আদিপুরুষেরা ভারতের পাঞ্জাব প্রদেশের। অবশ্য পাঞ্জাবি হলেও তার জন্ম-বেড়ে ওঠা সবই নেদারল্যান্ডসে। মজার ব্যাপার হচ্ছে, পাঞ্জাবি পরিবারে বেড়ে উঠলেও বলিউডের সিনেমা খুব বেশি দেখেন না তিনি, শোনেন না হিট-সুপারহিট হিন্দি গানও। কিন্তু প্রিয় সিনেমা একটা আছে তার। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ২০০ কোটি রুপি আয় করা ‘থ্রি ইডিয়টস’। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘টাইমস অফ বাংলাদেশ’-এর জুবায়ের তানিন শুনেছেন আরিয়ানের ক্রিকেটে আসার…
বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন শেষ করে ততক্ষণে চলে গেছেন কোচ ফিল সিমন্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের নিচতলায় সংবাদকর্মীদের অপেক্ষা তখন নেদারল্যান্ডস দলের প্রধান কোচ রায়ান কুকের জন্য। যার সাথে বাংলাদেশের বেশ পুরনো একটা সম্পর্ক আছে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে। চার বছর পর নিজের পুরনো কর্মস্থলে ফিরলেন নতুন ভূমিকায়। অ্যাসাইনমেন্ট; বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অবশ্য প্রথমবার মিডিয়ার সামনে আসার আগে তাকে নিয়ে বেশ নাটকীয় এক পরিস্থিতিই তৈরি হয়েছিল মিডিয়া সেন্টারে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল সংবাদ সম্মেলন। কিন্তু বাংলাদেশ দল মিনিট…
বড় দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বা ম্যাচ হলে বাংলাদেশের দর্শক-সমর্থকদের প্রত্যাশা একরকম। কিন্তু বিপরীত চিত্র দেখা যায় র্যাংকিংয়ের নিচের সারির কোনো দলের বিপক্ষে ম্যাচ থাকলে। প্রত্যাশার পারদ ছাড়িয়ে যায় সবকিছু। এর সাথে আরো একটা ঝুঁকি থাকে, ‘ম্যাচ হারা যাবে না।’ ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হতে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়েও তেমন কথাবার্তাই হচ্ছে। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক লিটন দাস কিংবা কোচ ফিল সিমন্সকেও শুনতে হয়েছে ‘যদি হেরে যান, তাহলে কী হবে?’ ধরনের প্রশ্ন। কারণ প্রতিপক্ষ র্যাংকিংয়ে, শক্তি-সম্ভাবনায় পিছিয়ে থাকা ডাচ দল। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক লিটন বলে গেছেন, ‘যদি হেরেও…
বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আকাশে মেঘের আনাগোনা। বেলা গড়াতে হালকা রোদের দেখা মিললেও দক্ষিণ আকাশ ফুঁড়ে নেমে আসা বেরসিক বৃষ্টিতে তাও মিইয়ে গেল। ফ্রিজবি দিয়ে ডাচ দলের গা গরমের অনুশীলনের পর ক্যাচিং আর থ্রো অনুশীলন মিনিট দশেকের বেশি চলেনি বৃষ্টির ছাঁটে। সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলে গেছেন, সিরিজ জয়ের কথা। তার দলের অনুশীলনেও থাকল চনমনে ভাবটা। এদিকে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের অনুশীলন। এর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলে গেলেন, ভালো ক্রিকেট খেলার কথা। যার সারমর্ম দাঁড়ায় অনেকটা ডিফেন্সিভ ব্যাটিং করার মতো। দুপুর বেলা ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস সিরিজ জয়ের আশা ব্যক্ত করে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। প্রতিটা…
টি-টোয়েন্টি ক্রিকেটটা তখনও এত ব্যাটার কেন্দ্রিক হয়নি। দুশো-আড়াইশো রান হরহামেশা হতো না, সেটা চেজ করার দুঃসাহসও দলগুলো দেখাত না। তবে নেদারল্যান্ডস দল ঠিকই একটা অঘটন ঘটিয়ে দিয়েছিল। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯০ রান চেজ করে ফেলেছি মাত্র ১৩.৫ ওভারে। অথচ পরের রাউন্ডে যেতে এই রান তাদের করতে হতো ১৪.২ ওভারে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ বল হাতে রেখে অবিশ্বাস্য সেই রান তাড়ার পর নিশ্চিত করেছিল সুপার টেন। আইরিশদের হৃদয় ভাঙার ১১ বছর পর আবারও সিলেটের মাঠে ডাচ দল। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের একাদশের কেউই নেই ডাচদের বর্তমান দলে।…
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’-এর সভাপতি পদে নির্বাচন করতে পারেন তামিম ইকবাল, এই গুঞ্জনটা গত কয়েক মাসের। তবে তামিম ইকবালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কোয়াবের নির্বাচনে লড়ছেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যদিও ক্রিকেটারদের নিয়ে কোয়াবের শেষ কয়েকটি সভাতে তামিমের অগ্রগামী ভূমিকাই আরো আলোচ্য করে তুলেছিল তাকে কোয়াব নির্বাচনে। আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়াব নির্বাচন। বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ১৫ বছর পর অনুষ্ঠেয় এই নির্বাচনে তামিম অংশ না নিলেও কোয়াবের বর্তমান কমিটির আহবায়ক সেলিম শাহেদ ও মিনহাজুল আবেদীন নান্নুর সভাপতি পদে দাঁড়ানোর কথা শোনা যাচ্ছে। যদিও সাবেক…
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) গত আসরে তোলপাড় শুরু হয়েছিল একটি বিতর্কিত, চোখে লাগার মতো স্টাম্পিংয়ে। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় থেকে মাত্র ৬ রান দূরে ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তখনই শাইনপুকুরে ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে উইকেট ছেড়ে বেরিয়ে আসেন, তা নিয়ে শুরু হয় সমালোচনা। সরাসরি সম্প্রচারিত সেই ম্যাচের ফুটেজে দেখা যায়, উইকেট ছেড়ে বেরিয়ে আসার পর উইকেটকিপার স্টাম্প ভেঙে দেয়ার আগে পপিং ক্রিজের লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন এই ডানহাতি ব্যাটার। এমনভাবে ব্যাটটা প্লেস করেছিলেন তিনি, খালি চোখে দেখে মনে হচ্ছিল স্বেচ্ছায় আউট হয়েছেন তিনি! তার সেই ডিসমিসালের পর ম্যাচটাও হেরে বসে শাইনপুকুর। এরপর বাংলাদেশ ক্রিকেট…

