ঢাকার সড়কে প্রাণ গেল নারীর

ঢাকার সড়কে প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার শাহবাগ থানাধীন হাইকোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩০) এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর আসে হাইকোর্টের সামনে কোন গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির। হাইকোর্ট এলাকায় থাকত। তার পরিচয় বের করার ও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর