বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন সাথিরা জাকির জেসি, খবরটা মাত্র এক দিন পুরনো। এর মাঝেই আরো একটা সুখবর পেলেন বাংলাদেশের সাবেক এই নারী ক্রিকেটার। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি সিরিজের আম্পায়ার্স প্যানেলে জায়গা পেয়েছেন সাবেক এই অফ স্পিনার। বুধবার আনুষ্ঠানিক ঘোষণায় আসন্ন এই সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মাধ্যমে জেসির নাম যুক্ত হতে যাচ্ছে অনন্য এক তালিকায়, যেখানে তিনিই হবেন পুরুষদের ম্যাচ পরিচালনা করা প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার। জেসি-সহ বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার্স প্যানেলে আছেন চারজন। যদিও জেসি অনফিল্ড আম্পায়ারিং করবেন না। সিরিজের প্রথম ও শেষ ম্যাচে ফোর্থ আম্পায়ার ও দ্বিতীয়…
Author: টাইমস স্পোর্টস
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা। মূলত এশিয়া কাপের আগে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের দুটি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্মতি না পাওয়াতে বাতিল হয়েছে ভারতের এই সফর। তাই বাধ্য হয়েই ডাচদের এই সিরিজের প্রস্তাব দেয় বিসিবি। সেই প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ২৬ আগস্ট প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস। সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই…
অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে ছুটি কাটিয়ে সোমবার দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফেরার পরদিনই ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যদের সাথে ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ নামক প্রোগ্রামে বসেছেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানেই ক্রিকেটাররা বলেছেন নিজেদের মনের কথা। ক্রিকেট বোর্ডের কাছে তুলে ধরেছেন চাওয়া-পাওয়া, সুযোগ-সুবিধার কমতি ও যাবতীয় সমস্যা। সকালে শুরু হওয়া এই প্রোগ্রাম শেষ হয়েছে দুপুর ২টার দিকে। লাঞ্চ সেরে জাতীয় দলের ক্রিকেটাররা একে একে বেরিয়ে গেছেন সিলেটের বিমান ধরার তাড়া থাকায়। পরিচালকদের সাথে আরো এক দফায় বৈঠকের পর বেলা ৩টার দিকে বেরিয়ে আসেন সভাপতি বুলবুল। সংবাদ সম্মেলনে কথা বলেছেন, ক্রিকেটারদের সাথে তাদের আলোচনার…
সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে ফাঁকাই যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সূচি। এশিয়া কাপের আগে ম্যাচ খেলার ঘাটতি পোষাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডেকে আনছে নেদারল্যান্ডস দলকে। ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিলেট যাচ্ছে বাংলাদেশ দল। কিন্তু দলের সাথে যাচ্ছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণেই ডাচদের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক।জানা গেছে, অসুস্থ স্ত্রীর পাশে থাকতেই আগামী ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন তিনি। যদিও মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিসিবি সভাপতি, পরিচালক, ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের…
গত মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রশ্নবিদ্ধ হয়েছে নানাবিধ কারণে। ফ্র্যাঞ্চাইজিদের হোটেল ভাড়া, বাসা ভাড়া বকেয়া থেকে শুরু করে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে গড়িমসির অভিযোগও প্রমাণিত হয়েছে। কিন্তু সব ছাপিয়ে আলোচনায় এসেছে স্পট ফিক্সিংয়ের অভিযোগ, নির্দিষ্ট তিনটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। জড়িয়েছে ১০ জন ক্রিকেটারের নামও, যাদের মধ্যে ২ জন বিদেশি। বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে বিসিবি গঠন করেছিল স্বাধীন তদন্ত কমিটিও। তাদের তদন্ত রিপোর্টের একাংশ বাইরে আসাতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতি ও ফিক্সিংয়ের থাবা থেকে মুক্ত রাখতেই ইন্টেগ্রিটি ইউনিট চালু করতে যাচ্ছে বিসিবি। সর্বশেষ বোর্ড সভা শেষে জানানো হয়, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স…
সপ্তাহখানেকের ফিটনেস ক্যাম্পের পর গত ১৬ আগস্ট এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দিন চলেছে স্কিল ট্রেনিং। যদিও সোমবার শেষদিনের অনুশীলন বাতিল হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত এশিয়া কাপের প্রস্তুতি সারতেই আয়োজিত হচ্ছে এই সিরিজ। এশিয়া কাপে যাওয়ার আগে ম্যাচ খেলার মাধ্যমে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। সাম্প্রতিক ফিটনেস ক্যাম্প, স্কিল অনুশীলন, পাওয়ার হিটিং সেশন মিলিয়ে জাকের আলী অনিক বলছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এশিয়া কাপে যাচ্ছেন তারা। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জাকের আলী বলেন, ‘ইনশাআল্লাহ আমরা এবার এশিয়া…
সাদা বলের আধুনিক ক্রিকেটে ব্যাটিংয়ের মূলমন্ত্রই এখন পাওয়ার হিটিং। পাওয়ার প্লে, মিডল ওভার কিংবা ডেথ ওভার; ম্যাচের প্রায় সব ফেজেই ব্যাটাররা খেলেন তেড়েফুঁড়ে। ইনিংসজুড়ে চার-ছক্কা মারার হার বাড়ার সাথে বদলে গেছে সীমিত ওভারের ক্রিকেটের গতিপথও। অবশ্য এখানেই বছরের পর বছর ধরে পিছিয়ে বাংলাদেশ। পাওয়ার হিটিংয়ের এই ঘাটতি পূরণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছে বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে। এশিয়া কাপের আগ পর্যন্ত লিটন দাসদের সাথে কাজ করবেন এই ইংলিশ কোচ। ইতোমধ্যে এশিয়া কাপের প্রাথমিক দল থাকা ক্রিকেটারদের সাথে বেশ কয়েকটি সেশনে কাজও করেছেন উড। যদিও সবার আগে স্থানীয় কোচ ও নারী ক্রিকেটাররা পেয়েছেন তার সেশন। সিলেটে আগামী ২০ আগস্ট…
সাথিরা জাকির জেসি, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অফ স্পিনার। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি বড় নয়, ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে খেলেছেন মাত্র তিন ম্যাচ। যদিও এশিয়ান গেমস ও দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে আরো কিছু ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দেখা গেছে তাকে। অবশ্য সেসব ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি নেই। তবে তার আলাদা এক স্বীকৃতি আছে, যা কেড়ে নিতে পারবে না কেউই। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার। জাতীয় দলের লাল সবুজ জার্সি গায়ে চাপিয়ে বেশি দূর এগোতে পারেননি। খেলা হয়নি বিশ্বকাপ কিংবা নিদেনপক্ষে এশিয়া কাপের মতো টুর্নামেন্টেও। তবে এবার তার বিশ্বকাপের স্বপ্ন পূরণ হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলংকা মিলিয়ে শুরু…
প্রায় ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এনামুল হক বিজয়ের। তবুও তিন ফরম্যাট মিলিয়ে একশো ম্যাচ খেলা হয়নি তার। বলা চলে ঘরোয়া ক্রিকেটে যতটা ধারাবাহিক, জাতীয় দলের জার্সিতে ঠিক ততটাই অধারাবাহিক। তবুও গেল কয়েক বছরে যে কয়বার নির্বাচকরা তাকে দলে ডেকেছেন, সেই ভরসার প্রতিদানটাও তিনি দিতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে তার সাম্প্রতিক পারফরম্যান্সও ব্যর্থতায় মোড়ানো। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট দলে তাকে ডেকেছিলেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ৩ বছর পর দলে ফিরে চট্টগ্রাম টেস্টে করেন ৩৯। প্রক্রিয়া অনুযায়ী শ্রীলংকায় সফরেও দুই টেস্টের সিরিজটা খেলেছেন বিজয়। সেখানে করেছেন চূড়ান্ত হতাশ। গল টেস্টে ০ ও ৪, কলম্বো টেস্টে ০ ও ১৯…
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন অক্টোবরে সাদা বলের দুটি সিরিজ খেলার কথা বাংলাদেশের। বিসিবি সূত্রে জানা গেছে, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এশিয়া কাপের পর দুটি ভিন্ন ফরম্যাটের সিরিজের খসড়া সূচি প্রকাশিত হয়েছে, যদিও অপেক্ষা এবার আনুষ্ঠানিক ঘোষণার। মূলত ২০২৪ সালের জুন-জুলাইয়ে দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা থাকলেও আরব আমিরাতের গরম ও ঠাঁসা ক্রিকেট সূচির চিন্তা করে পিছিয়ে দেয়া হয়। এরপর গত জুলাইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রস্তাব পাঠানো হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (এসিবি) সিরিজের সূচি চূড়ান্ত করার জন্য। সেই প্রস্তাবে সাড়া দিয়েই আসন্ন অক্টোবরে…

