রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা হয়েছে।
শুক্রবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৪৮, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫৯, মিরপুরে ১৫৬, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৬ এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিকেও উদ্ধার করা হয়।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


