রাজধানীর উত্তরার মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরার জসিম উদ্দিন সড়কে মিছিলটি শুরু হয়। পরবর্তী সময়ে র্যাব-১ কার্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে বের করা হয়। পুলিশ মিছিল টের পেয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধাওয়া করে। পরে মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছিল। ওই সময় পুলিশ ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


