Author: টাইমস স্পোর্টস

দীর্ঘ বিরতির পর চিটাগং কিংস নাম নিয়ে ফিরে এসেছিল বন্দর নগরীর দলটি। মালিক সেই বিতর্কিত সামির কাদের চৌধুরী। এর আগে যখন তার অধীনে মালিকানা ছিল, তখনো পারিশ্রমিক বকেয়া সংক্রান্ত জটিলতায় জড়িয়েছিল তার নাম। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমঝোতা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবার দলে নেয়ার ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু তবুও বদলায়নি কিছু, পারিশ্রমিক ইস্যুতে আবারও শিরোনাম হয়েছে চিটাগং কিংস ও সামির কাদের চৌধুরী।  গত ৯ আগস্ট বিসিবির বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, গত আসরে চিটাগং কিংসের কাছে কোচ-ক্রিকেটার ও হোটেল বিলের বকেয়া থাকা টাকা তারা পরিশোধ করবেন। এর আগে বিসিবির তরফ থেকে ৪৬ কোটি টাকা…

Read More

চলতি বছরের মে মাসে প্রায় দুই দশক পর প্রথমবার আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের দশে নেমে গিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে জুলাইয়ে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে উঠে এসেছিল নবম স্থানে। এবার সেখান থেকেও আরো এক ধাপ অবনমন হলো মেহেদী হাসান মিরাজের দলের। কোনো ম্যাচ না খেলেই এখন দশ নম্বর ওয়ানডে দল বাংলাদেশ। মূলত পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে জয়েই এক ধাপ নিচে নেমেছেন মিরাজরা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জেতার আগে উইন্ডিজ ছিল দশম অবস্থানে। ডি/এল মেথডে ৫ উইকেটে জয়ের পর এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে ক্যারিবিয়ানরা। এই ম্যাচ হেরে পাকিস্তানও নেমেছে এক ধাপ, শ্রীলংকার কাছে জায়গা হারিয়ে…

Read More

ক্রিকেটের উন্মাদনা আরো ছড়িয়ে দিতে, গেল কয়েক মাস ধরেই বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিপিএল)। বিশেষত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জনপ্রিয়তা বাড়াতে নতুন ভেন্যুর কথাও আলোচনায় এসেছে নিয়মিতই। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বিপিএলের আগামী আসরে যুক্ত হচ্ছে আরো দুটি ভেন্যু। ১০ আগস্ট নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ১০ আসরে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের তিনটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে আসন্ন আসরে এই ৩ ভেন্যুর বাইরে আরও দুটি ভেন্যুতে খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গ থেকে রাজশাহী স্টেডিয়াম এবং…

Read More

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, দুই দফায় পাল্টে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিও। কিন্তু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভার গড়ে ওঠা সাম্রাজ্যে কেউ টোকাও দিতে পারেনি। নেপথ্যে ছিলেন বিসিবির ক্ষমতাধর পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। তার ছত্রছায়ায় দিনে দিনে গামিনি এতই প্রভাবশালী হয়ে উঠেছিলেন যে, ক্রিকেটারদের ক্যারিয়ার নিয়ে হুমকিধামকি দিতে, তাদের সাথে দুর্ব্যবহার করতেও দুইবার ভাবতেন না। মূল যে কাজ, হোম অফ ক্রিকেটের উইকেটের মান বাড়ানো, সেটাতেও বারবার সমালোচিত হয়েছেন। কিন্তু তাতেও কোনো বোর্ডের আমলেই তাকে সরানো যায়নি।  তবে অবশেষে সম্ভবত বাংলাদেশের ক্রিকেটে অবসান ঘটতে যাচ্ছে গামিনি অধ্যায়ের। ১৫ বছর পর তাকে বাদ দেয়ার গুঞ্জন…

Read More

রবিবার ভোরের আলো ফুটেছে সবে। দুদিনের সাপ্তাহিক ছুটি কাটিয়ে তিলোত্তমা নগরীও আড়মোড়া ভাঙতে শুরু করেছে। রিকশার বেলের টুংটাং, বাংলার ‘টেসলা’ খ্যাত ব্যাটারি চালিত অটোরিকশার হর্নের আওয়াজও অত ভারী হয়ে ওঠেনি তখনও। তবে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে দল বেধে হাজির ক্রিকেটাররা। কাক ডাকা ভোরে ফুটবল মাঠে তাদের আবার কী কাজ? অবশ্য ফুটবল খেলতে নয়, নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, তাসকিন আহমেদরা সেখানে গেছেন অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়ে ফিটনেস টেস্ট দিতে।  এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে সকাল ৬টায় শুরু হয়ে সাড়ে ৮টা পর্যন্ত চলেছে ফিটনেস টেস্ট। ট্রেনার নাথান কেলির অধীনে দুই গ্রুপে ভাগ হয়ে টেস্ট দিয়েছেন ২৬ জন ক্রিকেটার। যদিও লিটন দাস,…

Read More

২০২২ ও ২০২৪; বাংলাদেশের জার্সিতে দুইবার সাফ শিরোপা জিতেছেন ঋতুপর্ণা চাকমা। সর্বশেষ আসরে হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে দুর্দান্ত এই অবদানের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের কাছ থেকে জমিও উপহার পান এই ফুটবলার। কিন্তু সেই জমিতে থাকার মতো বাড়ি এখনো গড়ে তুলতে পারেননি তিনি। গত বছর এক ফেসবুক পোস্টে এ নিয়ে আক্ষেপ করে ঋতুপর্ণা জানান, কোনো এক বাধার মুখে বাড়ি তুলতে পারছেন না তিনি। ঋতুপর্ণার এই আক্ষেপ ঘুচতে যাচ্ছে শীঘ্রই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাত ধরে। শনিবার বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পরিচালনা পর্ষদের ছয় ঘণ্টাব্যাপী সভা। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, নারী…

Read More

সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের যে তিনটি সভা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, সবকটিতেই সশরীরে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে শনিবার বিকাল ৩টায় শুরু হতে যাওয়া বিসিবির বর্তমান পরিচালকদের বৈঠকে বুলবুল যোগ দেন ভিডিও কনফাররেন্সে। পরিবারের সাথে অস্ট্রেলিয়াতে থাকায় এই পন্থায় যুক্ত থাকবেন তিনি। আরেক পরিচালক ফাহিম সিনহাও একইভাবে যোগ দেবেন সভাতে। বিসিবি সূত্রে জানা গেছে, বুলবুলের বোর্ডের চতুর্থ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলছে। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হোস্টিং ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চূড়ান্ত, আসন্ন এনসিএল টি-টোয়েন্টি, গ্রাউন্ডস ফ্যাসিলিটি, ক্রিকেট অপারেশন্স, আম্পায়ার সাইমন টফেল, পিচ কিউরেটর টনি হেমিংয়ের নিয়োগ চূড়ান্তকরণ-সহ মোট ১৯টি এজেন্ডা…

Read More

যেদিন তানজিদ তামিম ভালো খেলবেন, সেদিন পারভেজ হোসেন ইমন রান পাবেন না। আবার যে ইনিংসে ইমনের ব্যাটে চার-ছক্কার বন্যা, সেই ইনিংসে তানজিদ রানের খাতাই খুলতে পারেননিল; এমন দৃশ্য যেন নিয়মিত বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচে। এতে করে অবশ্য দলের ভালোই হয়েছে, অন্তত ওপেনিং জুটি নিয়ে ভাবতে হচ্ছে না বাংলাদেশকে। টি-টোয়েন্টিতে একটা সলিড জুটির জন্য যে হাপিত্যশ ছিল দলের, সেটার দীর্ঘশ্বাস কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে এই দুই বাঁহাতি ওপেনারের ব্যাটে।  ২০২৫ সালে এখন পর্যন্ত তানজিদ-ইমন জুটি ওপেন করেছেন ৯ ইনিংসে। সর্বোচ্চ জুটি ১১০ রানের, সব মিলিয়ে মোট ২৪৪। খুব বেশি ভালো বলার সুযোগ অবশ্য নেই। জুটি ফিফটি পেরিয়েছে মাত্র একবার, সেটাও…

Read More

মিরপুর স্টেডিয়ামের মিডিয়া প্লাজা সংলগ্ন জাতীয় ক্রিকেট একাডেমি মাঠের ২৪ নম্বর নেট। ফুট পাঁচেকের একটা স্ল্যাব ব্যাক অফ আ লেং থেকে গুড লেংথ পর্যন্ত উইকেটে এমভাবে বসানো যেন ব্যাটার চাইলে পুল থেকে শুরু করে স্কয়ার কাটের মতো শট খেলার বল পান। নাজমুল হোসেন শান্তকে জাতীয় দলের থ্রোয়ার রমজান একের পর এক বল সেভাবেই থ্রো করছিলেন। সামনে এশিয়া কাপকে রেখে টানা বড় শটের অনুশীলন করছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।  সম্প্রতি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া এই ব্যাটারের শটগুলো পাশের নেটে দাঁড়িয়ে দেখছিলেন কোচ সোহেল ইসলাম। স্ল্যাবে পড়ে আরো গতি পাওয়া, পাজর বরাবর ধেয়ে আসা বলগুলোতে জোরের ওপর পুল শট খেলছিলেন…

Read More

অস্ট্রেলিয়ার ডারউইনের টপ এন্ড টি-টোয়েন্টির গত আসরের রানার আপ বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। যদিও ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘এ’ দল। আগামী ৭ ও ৮ আগস্ট দুই ধাপে অস্ট্রেলিয়া ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নুরুল হাসান সোহান বললেন, শিরোপা জয়ের লক্ষ্যেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তারা।  ১১ দলের এই টুর্নামেন্টে এবার খেলবে নেপাল জাতীয় দল। এর সাথে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্নের দুটি একাডেমির সাথে দেখা যাবে পাকিস্তান শাহীন্সের মতো বড় দলকেও। সেই হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের আশা করছেন সোহান। এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ভালো ক্রিকেট খেলে শিরোপা জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ…

Read More