মাদারীপুরে মোটরসাইকেলচালকের মৃত্যু

মাদারীপুরে মোটরসাইকেলচালকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাদারীপুরে নসিমনের (ছোট মালবাহী বা যাত্রী পরিবহনকারী যান) সঙ্গে সংঘর্ষে জুবায়ের সরদার নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে তিনটায় সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার জলিল সরদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, ব্যক্তিগত কাজ শেষে শহরের ইটেরপুল থেকে মোটরসাইকেলে নিজের বাড়ি যাচ্ছিলেন জুবায়ের সরদার। এ সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে গুরুতর আহত হন জুবায়ের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর