চট্টগ্রামে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

চট্টগ্রামে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সিএন্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে হাসান মুরাদ (৩০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সিএন্ডবি আট গাছতলা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. হাসান মুরাদ চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন চান্দগাঁও থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার হাতের নখ উপড়ে ফেলার চিহ্নও দেখা গেছে বলে জানা যায়।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় জনগণ তাকে চোর হিসেবে শনাক্ত করে। হাতেনাতে ধরে তাকে বেঁধে পেটানো হয়। সেদিন কেউ বিষয়টি থানায় জানাননি। সকালে মুরাদের আত্মীয়স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে তাকে শনাক্ত করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) পাশ থেকে পুলিশ মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

বর্তমানে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা মিজান টাইমসকে বলেন, ময়নাতদন্ত ও মামলা কার্যক্রম চলমান রয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

তিনি বলেন, হাসান মুরাদের বিরুদ্ধে নগরের একাধিক থানায় চুরি, ছিনতাইসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে। সে সিএন্ডবি ও আশেপাশের এলাকায় ভবঘুরে অবস্থায় থাকত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad