রিজভীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরের সাক্ষাৎ

রিজভীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরের সাক্ষাৎ
ছবি: বিএনপির সৌজন্যে
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার।

মঙ্গলবার দুপুর তিনটায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান ও বৈঠকে রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এবং চলমান উন্নয়ন কাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

এ ছাড়া এ বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধান ও স্থানীয় নির্বাচন ও এলডিসি গ্র্যাজুয়েশন নিয়েও আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad