জাতীয় দলের আপাতত ব্যস্ততা নেই। দীর্ঘ শ্রীলংকা সফরের পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলে বিশ্রামে আছেন লিটন দাসরা। তবে ‘এ’ দল ও হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রস্তুতি চলছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। যদিও দুই দলের প্রস্তুতিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। হয়নি যথাযথ ম্যাচ অনুশীলন। বৃষ্টির বাধার মুখে চট্টগ্রামের ইনডোর স্টেডিয়ামের সুযোগ-সুবিধাও ক্রিকেটাররা কাজে লাগাতে পারছেন না, সেখানে সংস্কার কাজ চলমান থাকায়। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের রাজ্য নর্দার্ন টেরিটরির আয়োজনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগের আসরে বাংলাদেশ এইচপি ইউনিট খেললেও এবার প্রতিনিধিত্ব করবে ‘এ’ দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে ক্যাম্পে নিজেদের মধ্যে ম্যাচ…
Author: টাইমস স্পোর্টস
আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির শীর্ষ প্যানেলভুক্ত হওয়ার পর থেকেই বেশ কিছু বড় আন্তর্জাতিক সিরিজে দায়িত্ব পালন করেছেন তিনি। বোর্ডার-গাভাস্কার ট্রফি, টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফির মতো দ্বিপাক্ষিক সিরিজেও দেখা গেছে তাকে। নিজের বড় মঞ্চের অভিজ্ঞতা দেশের আম্পায়ারদের সাথে ভাগাভাগি করতে মঙ্গলবার বিসিবির আম্পায়ার্স ডিপার্টমেন্ট আয়োজিত এক দিনের কর্মশালায় মিডিয়া সেন্টারে আসেন তিনি। মঙ্গলবার এই কর্মশালায় উপস্থিত ছিলেন আইসিসির ইন্টারন্যাশনাল ভুক্ত বাংলাদেশের আরো ৮ আম্পায়ার, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, মোর্শেদ আলী খান, তানভীর আহমেদ, চম্পা চাকমা, ডলি রানী সরকার, রোকেয়া সুলতানা ও সাথিরা জাকির জেসি। মূলত আম্পায়ারিংয়ের লিপিবদ্ধ জ্ঞানের চেয়ে বাস্তবিক অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করাই ছিল…
বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। রবিবার রাতে মিরপুর ১ নম্বরে এই ঘটনা ঘটেছে জানিয়ে, মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ। জানা গেছে বাদী সৌরভ তাসকিনের বাল্যবন্ধু। তবে তাকে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ একাধিক সংবাদমাধ্যমে অস্বীকার করেছেন তাসকিন। ঘটনার ডালপালা বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়াতে জাতীয় দলের এই ডানহাতি পেসার এবার অনুরোধ করলেন গুজবে বিভ্রান্ত না হতে। সোমবার বিকেল ৫টা ১১ মিনিটে নিজের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাসকিন জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সেই পোস্টেই তাসকিন লিখেছেন, তার…
ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রবিবার রাতে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এই ঘটনাটি ঘটেছে বলে জানানো হয় অভিযোগে। অভিযোগ দায়ের করেন বাদী সিফাতুর রহমান সৌরভ। জানা গেছে বাদী সৌরভ তাসকিনের বাল্যবন্ধু। তবে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। দেশের একটি সংবাদ মাধ্যমকে তাসকিন জানিয়েছেন, তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ পুরোপুরি মিথ্যা। ভুয়া জিডি করে তাকে বিব্রত করার চেষ্টা করছেন অনেকে। বাসা পরিবর্তনের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। আমি…
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস ইউনিটের অন্যতম সদস্য তাসকিন আহমেদ। দীর্ঘদিন ধরেই তিন ফরম্যাটে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা এই পেসার আছেন কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে। কিন্তু দারুণ কোনো বোলিং স্পেল কিংবা চোটের জন্য নয়, তাসকিন এবার খবরের শিরোনাম হলেন ফোনে ডেকে নিয়ে মারধর করে ও হুমকি দেয়ার অভিযোগে। রবিবার রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে রাতেই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। মিরপুর মডেল থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোন করে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।…
এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে হাতে সময় মাত্র এক মাস, আর এখনো পর্যন্ত মাঠে নামার মতো একটি পূর্ণাঙ্গ দলই গঠন করা হয়নি। এই বাস্তবতা মাথায় রেখে দেরিতে হলেও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি মাসের শুরু থেকে শুরু হয়েছে দেশব্যাপী ফুটসাল খেলোয়াড়দের বাছাই প্রক্রিয়া। প্রথমবারের মতো জাতীয় ফুটসাল দল গঠনের অংশ হিসেবে বাফুফে এবার অভিজ্ঞ একজন আন্তর্জাতিক কোচকে দায়িত্ব দিয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো তিন মাসের জন্য নিয়োগপ্রাপ্ত ইরানি ফুটসাল প্রশিক্ষক সাঈদ খোদারাহমিকে। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন নিজের দর্শন, পরিকল্পনা এবং চ্যালেঞ্জের কথা। সাঈদ বলেন, ‘গতকাল আমি…
শ্রীলংকার বিপক্ষে তানজিদ হাসান তামিমের ৭৩* রানের ইনিংসে ছক্কা ছিল ছয়টি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৬* রানের ইনিংসে পারভেজ হোসেন ইমন মারেন পাঁচ ছক্কা। এর আগে পাকিস্তান সফরে ৬৬ রানের ইনিংসে এই বাঁহাতি মারেন চারটা ছক্কা। তার প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির কথাই ভাবুন, ৯ ছক্কায় রীতিমতো উড়িয়ে দেন আরব আমিরাতকে। টি-টোয়েন্টির পাওয়ার হিটিংয়ে বাংলাদেশি ব্যাটারদের এই বিবর্তনের প্রমাণ ছোট্ট একটা রেকর্ডও। ২০২৫ সালে প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা বাংলাদেশের। অথচ বছর তিন-চারেক আগেও টি-টোয়েন্টি ক্রিকেটের এক্স-ফ্যাক্টর হয়ে ওঠা পাওয়ার হিটিংয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। ব্যাটারদের চার-ছক্কা মারার স্কিলসেট সেভাবে না থাকায় এর মাশুলও দিতে হয়েছে বছরের…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে ঘরোয়া সার্কিটের ক্রিকেটারদের টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার সুযোগ ছিল না বললেই চলে। সেই অভাব ঘুচেছিল গত বছরের ডিসেম্বরে মাঠে গড়ানো এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। সিলেটের দুই মাঠে অনুষ্ঠিত ৮ দলের সেই টুর্নামেন্টে দেখা গেছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট। সেই ধারাবাহিকতায় আবারও পর্দা উঠতে যাচ্ছে এই ঘরোয়া টুর্নামেন্টের। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন সেপ্টেম্বরে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যদিও ২০১০ সালে ছোট পরিসরে একবার আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট, এরপর আর আলোর মুখে দেখেনি। তবে রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণ মাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির সাবেক এই নির্বাচক…
আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। স্থানীয় ক্রিকেট থেকে শুরু করে ধাপে ধাপে চূড়ায় পৌঁছেছেন সাবেক এই ক্রিকেটার। কিন্তু ম্যাচ রেফারিদের তালিকায় চোখ বুলালে সাবেক ক্রিকেটার রকিবুল হাসান ও নিয়ামুর রশিদ রাহুল ছাড়া কারো নাম সেভাবে খুঁজে পাওয়া যায় না। যদিও তারা কেউই আইসিসির ম্যাচ অফিসিয়ালদের এলিট প্যানেল ভুক্ত নন। কেবল মাত্র ঘরের মাঠে টি-টোয়েন্টি ম্যাচগুলোতেই নিয়মিত এই দুজন। সেই অভাব ঘুচানোর লক্ষ্যে ২৬ ও ২৭ জুলাই মিলে দুইদিনব্যাপী ম্যাচ রেফারিদের বিশেষ এক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি মিডিয়া সেন্টারের ডাইনিং লাউঞ্জে ম্যাচ রেফারিংয়ের কোর্সের ওপর আয়োজিত এই কর্মশালায় যোগ দেন গেম ডেভেলপমেন্টের…
শ্রীলংকায় দীর্ঘ এক সফর শেষ করে দেশে এসে বিশ্রামই পায়নি বাংলাদেশ দল। দুইদিনেরর বিরতিতেই নেমে যেতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। যদিও আগস্টে ভারতের বিপক্ষে সাদা বলের দুটো সিরিজ খেলার কথা ছিল ঘরের মাঠে। সেটা আর হচ্ছে না ভারতের সফর বাতিল হওয়াতে। এশিয়া কাপের আগে তাই আপাতত কোনো খেলা নেই জাতীয় দলের। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, আসন্ন এই ফাঁকা সূচিতে নেপাল কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের চেষ্টা করবেন তারা। এশিয়া কাপ মাঠে গড়ানোর আগে প্রায় মাস দেড়েকের একটা ফাঁকা সূচি আছে লিটন দাসদের। এই সময়ে কন্ডিশনিং ক্যাম্প, স্কিল ক্যাম্পের আয়োজনের কথা থাকলেও মাঠের ক্রিকেটে…

